Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৩) মধ্যরাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের কেন্ডারি শহরে এ ঘটনা ঘটে।
রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুলাই) ভোরে হওয়া এই হামলায় মস্কোর অন্তত দু’টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া।
ডাকাতি করতে আসার আগে গৃহস্থকে চিঠি দিয়ে জানাতো ডাকাত দল। লুটপাট করলেও বাড়ির নারী-শিশুদের কোনো ক্ষতি করতো না তারা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসে দেখা মিলেছিল এমন ‘মানবিক’ লুটেরাদের। কিন্তু তাই বলে বাস্তবেও! দিল্লির রোহিনীর বাসিন্দা এক বৃদ্ধের কিন্তু তেমনই অভিজ্ঞতা হলো।
প্রেমের টানে সম্প্রতি পাকিস্তান থেকে ভারতে পালিয়ে গিয়েছিলেন সীমা হায়দার নামে এক নারী। পরে তাকে নিয়ে ভারতে সৃষ্টি হয় তোলপাড়। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো ভারতেও। তবে এবার আর পাকিস্তান থেকে ভারতে নয়, বরং ভারত থেকে পাকিস্তানে চলে গেছেন এক নারী।
কানাডার প্রশান্ত মহাসাগরীয় প্রদেশ নোভা স্কটিয়ায় গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারের (২২ জুলাই) এ বৃষ্টিতে প্রদেশটির বেশিরভাগ অঞ্চলে দেখা দেয় বন্যা। এতে অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশপাশি চারজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশের লুকাশেঙ্কোকে বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রতীক্ষিত পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। রুশ যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে সফল হয়নি তারা। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস।
মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে এক ধরনের গৃহযুদ্ধ চলছে দেশজুড়ে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী এবং জান্তাবিরোধী বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র হয়েছে। একটি গ্রামের স্থানীয় লোকজন শনিবার বলেছে একটি অভিযানে ১৪ জন নিহত হয়েছে।
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে এক সৈন্য তার মৃত সন্তানের শেষকৃত্যে জড়ো হওয়া লোকজনের ওপর গুলি চালিয়ে ৯ শিশুসহ অন্তত ১৩ জনকে হত্যা করেছেন। শনিবার রাতে শেষকৃত্য অনুষ্ঠানে ওই সৈন্য গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন বলে রোববার দেশটির সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বেশ কিছুদিন হলো বিহারের একটি গ্রামে নিয়মিত লোডশেডিং হচ্ছিল। রাতে বিদ্যুৎ চলে যাচ্ছিল রোজ রোজ। একাধিকবার স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি। শেষ পর্যন্ত রহস্যের কূলকিনারা করতে নিজেরাই মাঠে নেমে পড়ে গ্রামবাসী। তারপর একরাতে হাতেনাতে ধরা পড়ে ‘অপরাধী’। দেখা যায়, গ্রামেরই এক তরুণী গোপনে প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য এলাকার বিদ্যুৎসংযোগ বিছিন্ন করতেন।
ইলন মাস্ক রোববার বলেছেন, তিনি টুইটারের লোগো পরিবর্তন করতে চাচ্ছেন। টুইট করে তিনি বলেছেন, শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডের লোগো পরিবর্তন করব, ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।
ইউক্রেনের বন্দর শহর ওডেসাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন। হামলায় একটি অর্থোডক্স ক্যাথেড্রাল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এসব নিশ্চিত করেছেন।
বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এ বছর ভারতে টমেটো উৎপাদন কম হয়েছে। আর এ কারণে দেশটিতে টমেটোর দাম অস্বাভাবিক রকম বেড়েছে। দাম বেড়ে যাওয়ার পর টমেটো নিয়ে ঘটেছে নানা কান্ড। এবার জানা গেল, এক ট্রাক টমেটো ছিনতাই করেছেন এক দম্পতি। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।