Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
নারীরা ধর্ষণ মামলাকে পুরুষদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরাখণ্ডের হাইকোর্ট। এক মামলার শুনানিতে হাইকোর্টের বিচারক শরদ কুমার শর্মা এ মন্তব্য করেন। স্ক্রলডটইনের এক প্রতিবেদন এই তথ্য জানায়।
একই সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে বুধবার (২৬ জুলাই) আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে মাহমুদ আব্বাসের আর শুক্রবার (২৮ জুলাই) যাবেন নেতানিয়াহু।
রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান এসবারব্যাংক বলছে, তারা বাংলাদেশে ব্যাংকিং সেবা দেওয়ার সম্ভাবনা অন্বেষণ করছে। কেননা রাশিয়ার ব্যবসাগুলোর চোখ এখন প্রাচ্যে।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি পার্বত্য গ্রামে ব্যাপক এক ভূমিধসে ১৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ অবস্থায় আছেন অন্তত ১৪০ জন মানুষ। এছাড়া গত কয়েক ঘণ্টার তৎপরতায় ঘটনাস্থল থেকে ১০৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। ৫৭ বছর বয়সী এই নেতাকে প্রায় ২৩ দিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার সবশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল গত ২৫ জুন। এরপর থেকে কোনো খোঁজ নেই। চীনা মন্ত্রীর এই আকস্মিক অন্তর্ধান নিয়ে অনলাইনে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
শীতকালীন সবজি টমেটো বিক্রি করে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন এক কৃষক। মূলত: টমেটোর দামের হঠাৎ ঊর্ধ্বগতির সুযোগটাই কাজে লাগিয়েছেন তিনি।
জার্মানির রাজধানী বার্লিনে পালিয়ে যাওয়া একটি সিংহকে খুঁজছে পুলিশ। মানুষখেকো হিংস্র এ প্রানীটি ক্ষতি করতে পারে— এমন আশঙ্কা থেকে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিংহটিকে অনেকে রাস্তায় হাঁটতে দেখেছেন।
পাকিস্তানে অবস্থিত বিশ্বের ১২তম শীর্ষ চূড়ায় আরোহনের মাধ্যমে রেকর্ড গড়লেন দেশটির বিখ্যাত পর্বতারোহী নায়লা কিয়ানি। বৃহস্পতিবার (২০ জুলাই) ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার পর্বতটির চূড়ায় পৌঁছাতে সক্ষম হন তিনি। ফলে পাকিস্তানে ৮ হাজার মিটার উচ্চতার যতগুলো পর্বত রয়েছে সবগুলোতে আরোহনের রেকর্ড এখন নায়লা কিয়ানি।
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া রহস্যজনক বস্তু আদতে কী? সত্যিই কি চন্দ্রযানের ভাঙা অংশ, নাকি অন্যকিছু- এ নিয়ে রহস্য দানা বাঁধছে বিশ্বজুড়েই। তবে এর মধ্যে রহস্যের কোনো কিছু নেই বলে জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
উপজাতি দুই তরুণীকে জনসমক্ষে নগ্ন করে ঘোরানোর পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। বৃহস্পতিবার রাজ্যের চুরাচাঁদপুর এলাকায় হাজার হাজার মানুষ অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন।
সম্প্রতি সুইডেনে কোরআন পোড়ানোকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে উত্তেজনা বিরাজ করছে। দেশে দেশে উঠেছে নিন্দার ঝড়। এমন পরিস্থিতির মধ্যেই আবারও মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর আয়োজন চলছে সুইডেনে।
গত মে মাসের শুরুতে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সংঘাত বাঁধার আড়াই মাস পর এই ইস্যুতে সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে দুই আদিবাসী তরুণীকে বিবস্ত্র করে প্রকাশ্যে হাঁটতে বাধ্য করা এবং পরে তাদেরকে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।