Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে বছরের কঠিন সপ্তাহ পার করছে ইউক্রেন। গত কয়েক দিনে এই রণক্ষেত্রে রুশ সেনাদের কাছে কিছু ভূখণ্ড হারিয়েছে। কিন্তু উভয়পক্ষের কাছে প্রতীকী গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কয়লা খনির শহর বাখমুত রক্ষায় কঠোর প্রতিজ্ঞায় আরও শক্তি নিয়োগ করছে তারা।
পানামার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে ছিটকে পড়লে অন্তত ৩৯ অভিবাসী নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবারের (১৫ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনায় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জাতীয়তার বিষয়ে কথা বলেননি। তবে অভিবাসীরা কলম্বিয়া থেকে দারিয়েন গ্যাপ অতিক্রম করেছে।
দুঃসময় যেন পিছু ছাড়ছে না ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। টানা হারের বৃত্তে থাকা পিএসজি এবার ঘরের মাঠেও পরাজয়ের বৃত্তে বন্দি। মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তারকাকে নিয়েও চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বার্য়ানের কাছে হারের তেতো স্বাদ পেতে হলো পিএসজিকে ।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাত হানাকে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আবহাওয়া হিসেবে অভিহিত করেছেন।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ সময় ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি ভূগর্ভস্থ রকেট কারখানায় আঘাত হানার ঘটনাও ঘটেছে।
গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের বিভিন্ন এলাকায় লুটপাট ও জনসাধারণের সঙ্গে প্রতারণা করার অভিযোগ পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় ২টি প্রদেশ থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে গেছে। ভূমিকম্পে দেশ দুটিতে নিহত ২৮ হাজার ছাড়িয়েছে।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২১ হাজার হয়েছে, তবে জাতিসংঘ বলেছে এই বিপর্যয়ে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। খবর বিবিসি ও আল-জাজিরার।
ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কের ১০টি প্রদেশে চলছে উদ্ধার অভিযান। বিশ্বের ৬০টিরও বেশি দেশ থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দেশটিতে। তুরস্কের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করছে এসব টিম।
আর্জেন্টিনার সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে হার মেনে নিতে পারছে না ফরাসিরা। রাজধানী প্যারিসসহ অন্যান্য শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে ফ্রান্সের সমর্থকদের। নিজ দেশের এমন পরাজয়ে শহরের সড়কে ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে দাঙার ঘটনা ঘটেছে।
মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের উত্তর-মধ্যাঞ্চলের কিরকুকে বোমা বিস্ফোরণে আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।