প্রচ্ছদ    আন্তর্জাতিক   বাইডেন ইসরায়েল-জর্ডান সফরে: লক্ষ্য কী?

বাইডেন ইসরায়েল-জর্ডান সফরে: লক্ষ্য কী?

১৭ অক্টোবর ২০২৩ ০২:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে তার। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে গাজা উপত্যকার মানবিক বিপর্যয়কর পরিস্থিতি ও লেবানন সীমান্তে হিজবুল্লাহর উত্তেজনার মাঝে এই সফরে যাচ্ছেন তিনি।

গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পরপরই মধ্যপ্রাচ্যের ছয় দেশে চারদিনের সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। দেশে ফিরে যাওয়ার আগে মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের ঘোষণা দিয়েছেন তিনি। হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে ও গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে বাইডেন ইসরায়েল সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

• নেতানিয়াহু, আব্দুল্লাহ, আল-সিসি, আব্বাসের সাথে বৈঠক

আরও পড়ুন

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠকের জন্য বুধবার তেল আবিবে বাইডেন তার সফরের কিছু অংশ কাটাবেন বলে আশা করা হচ্ছে। গাজায় হামাসের যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে ইসরায়েলের স্থল হামলার প্রস্তুতির মাঝে এই সফর করছেন তিনি।

নেতানিয়াহুর সাথে বৈঠকের পর গাজায় মানবিক সহায়তা ত্বরান্বিত করার বিষয়ে আলোচনার জন্য জর্ডানের রাজধানী আম্মানে যাবেন বাইডেন। আম্মানে জর্ডানের বাদশাহ 
দ্বিতীয় আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

• গাজায় মানবিক উদ্বেগ
চলতি বছরে যুদ্ধ কবলিত অঞ্চলে দ্বিতীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে, গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিছুটা ঝুঁকি নিয়ে ইউক্রেন সফরে গিয়েছিলেন তিনি।

এবারে তার সফরের লক্ষ্য ইরান ও তার লেবাননিজ মিত্র হিজবুল্লাহ এবং সিরিয়া যাতে এই যুদ্ধে জড়িয়ে না পড়ে সেটি নিশ্চিতের চেষ্টা করা। বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ এড়ানোর চেষ্টার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি মার্কিন সংহতি প্রদর্শনও তার সফরের অন্যতম উদ্দেশ্য।

পূর্ব ভূমধ্যসাগরে ইসরায়েলের জন্য শক্তি প্রদর্শনের অংশ হিসেবে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামাস-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি ঘটায় দ্বিতীয় আরেকটি রণতরী ইসরায়েল উপকূলের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় ২ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজায় মানবিক বিপর্যয় এড়াতে চান জো বাইডেন। মিসরের সিনাই উপদ্বীপে বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে পাঠানো কয়েকশ’ টন সহায়তা আটকা রয়েছে। গাজায় নিরাপদে এসব সহায়তা পৌঁছানো এবং মিসরের সাথে গাজার একমাত্র পারাপার পয়েন্ট রাফাহ ক্রসিং দিয়ে বিদেশি পাসপোর্টধারীদের সরিয়ে নেওয়ার বিষয়ে বাইডেনের সফরে চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, আমরা মানবিক সহায়তা এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করতে ইসরায়েলসহ এই অঞ্চলে আমাদের সব অংশীদারদের সাথে কাজ চালিয়ে যেতে চাই। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে গিয়ে এটা পরিষ্কার করবেন।

• মতবিভেদ থাকলেও যুদ্ধের ক্ষেত্রে ঐক্য
মধ্যপ্রাচ্যে এগিয়ে চলার পথে বাইডেন ও নেতানিয়াহুর মাঝে গভীর রাজনৈতিক মতবিভেদ থাকা সত্ত্বেও যুদ্ধের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। গাজায় ব্যাপক মানবিক সংকট কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ইসরায়েলের যুদ্ধের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বাইডেন।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহু। গাজায় স্থল হামলার আগে সেখানকার সম্ভাব্য চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয়ে এবার সামনাসামনি কথা বলবেন তারা। এ সময় হামাসের হাতে জিম্মিদের বিষয়েও হালনাগাদ তথ্য পাবেন বাইডেন।

মার্কিন পররাষ্ট্রদপ্তর বলছে, ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত ২৯ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৫ জন মার্কিন নাগরিক ও একজন বৈধ স্থায়ী বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

ইসরায়েল হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করেছে। তেল আবিবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সাংবাদিকদের বলেছেন, বাইডেন এটা পরিষ্কার করে বলবেন যে, ‘ইসরায়েলের জনগণকে হামাস ও অন্যান্য সন্ত্রাসীদের থেকে রক্ষা করার এবং ভবিষ্যতের হামলা প্রতিরোধের অধিকার রয়েছে।’

তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য ও কৌশল এবং বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাস করে কীভাবে স্থল অভিযান পরিচালনা করা হবে সে সম্পর্কে অবহিত করবে।

ব্লিনকেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি পরিকল্পনা তৈরি করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে দাতা দেশ ও বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে মানবিক সহায়তা গাজার বেসামরিক লোকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তাঁর এই…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর খুলশীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা এবং ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৭।…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!
সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
কুমিল্লার দেবিদ্বারে আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের অডিটোরিয়ামে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকার বেগম সুফিয়া মডেল হাইস্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউটে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে কাউকে হেয় করা এবং সেসব কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!
যে বয়সে বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার কথা, সেই বয়সে নিজের পিতৃপরিচয়ের স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন কলেজছাত্র কামরুল ইসলাম অনিক। মাকে সঙ্গে নিয়ে জন্মদাতা বাবার…
 ১৫ অক্টোবর ২০২৬    রাজশাহী