প্রচ্ছদ    জাতীয়   ট্রেনের ‘ভুয়া’ টিকিট বিক্রিতে সক্রিয়...

ট্রেনের ‘ভুয়া’ টিকিট বিক্রিতে সক্রিয় কালোবাজারিরা

১৪ জুন ২০২৪ ০১:৪৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে সে লক্ষে অনলাইনে ঈদযাত্রার সব টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বে স্টেশন থেকে সরাসরি টিকিট ক্রয় করতে হতো। সেসময় টিকিট কালোবাজারিদের দৌরাত্ব্য চোখে পড়তো। তবে সেই সুযোগ না থাকলেও অনলাইনে বিক্রির পদ্ধতিতেx অনেকে ভুয়া টিকিট বিক্রিতে সক্রিয়।

এই টিকিট বিক্রি চক্রের প্রধান টার্গেট থাকে অনলাইন থেকে ক্রেতা সংগ্রহ করা। পরে তাদের টিকিট প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া হয়৷ যাত্রী যেন চক্রের সদস্যের ওপর নির্ভর এবং বিশ্বাস রাখতে পারে সেজন্য জাতীয় পরিচয়পত্র নেয় তারা৷ পরে অনলাইনে কাটা রেলওয়ের টিকিটের মতো করে একটি টিকিট বানিয়ে দেওয়া হয়। দেখে বোঝার উপায় নেই যে টিকিটি ভুয়া।

গত ৫ জুন প্রতারক চক্রের এক সদস্যের সঙ্গে টিকিট কিনতে কথা হয় জান্নাত শ্রাবনী নামের এক নারীর৷ ভুয়া টিকিট বিক্রিতে জড়িত ঐ প্রতারক চক্রের সদস্যের ফেসবুক আইডিতে থাকা নাম মো.মান্নাফ কবির৷

আরও পড়ুন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

BMS 2


প্রতারক চক্রের এই সদস্য শ্রাবনীর কাছে জাতীয় পরিচয়পত্রের কপি চান। পরে টিকিটের ফরম্যাটে যাত্রীর নামের স্থানে জাতীয় পরিচয়পত্রে থাকা নাম বসিয়ে দেন৷ যাত্রীর চাহিদা অনুযায়ী ভ্রমণের তারিখসহ যাত্রীদের নাম ও অন্যন্য বিষয় পূরণ করা হয়৷ পরে একটি পিডিএফ ফাইল এই তরুণীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বিকাশে টাকা চাওয়া হয়৷ বলা হয় এগুলো রিজার্ভ টিকিট৷ পরে এই তরুণীর সন্দেহ হলে তিনি খোঁজ নিয়ে নিশ্চিত হন যে এটি ভুয়া টিকিট৷

টিকিটের ছবি পাঠানোর পর ঐ তরুণীকে হোয়াটসঅ্যাপে কয়েকটি ভয়েস মেসেজ পাঠান মান্নাফ কবির৷ ভয়েস মেসেজে তিনি বলেন, এগুলো রিজার্ভেশনের সিট। এটা অনলাইনে আপলোড হয় না, এজন্য অনলাইনে ভেরিফাইডের কোনো সুযোগ নেই। টিকিট নিয়ে কোন সমস্যা নাই৷ টিকিট হানড্রেট পার্সেন্ট ওকে আছে৷ একবার যাইয়া দেখেন, আমি কেমন লোক৷ আশা করি সম্পর্ক থাকবে৷

জানতে চাইলে জান্নাত শ্রাবনী জাগো নিউজকে বলেন, আমার টিকিট প্রয়োজন ছিল৷ একটি অনলাইন গ্রুপের মাধ্যমে ঐ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়৷ আমার এনআইডি কার্ডের ছবি নিয়ে আমাকে টিকিট দেয়৷ পরে খোঁজ নিয়ে জানতে পারি এই টিকিট ভুয়া৷ তখন আর টিকিট নেইনি৷

জান্নাত শ্রাবনীর কাছ থেকে টিকিট সংগ্রহ করে সেটি রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির প্রতিষ্ঠান সহজ ডট কমের সিইও স্বন্দীপ দেবনাথের কাছে পাঠায় জাগো নিউজের এই প্রতিবেদক৷ পর  তিনি টিকিটি ভুয়া বলে জানান৷ এবিষয়ে তিনি বলেন, অনেক প্রতারক চক্র ঈদকে কেন্দ্র করে এই ধরনের ভুয়া টিকিট বিক্রির চেষ্টা করে৷ যাত্রীদের বলতে চাই কেউ প্রতারিত হবেন না৷ বাইরের কারও থেকে কোনো টিকিট কিনবেন না৷ যাত্রীকে নিজেরই অনলাইন থেকে টিকিট ক্রয় করতে হবে৷

এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জাগো নিউজকে বলেন, আমরা বারবার বলছি অনলাইন ছাড়া অন্য কোথাও টিকিট বিক্রি হচ্ছে না৷ যাত্রীদের বারবার বলা হচ্ছে নিজের টিকিট নিজে কাটুন৷ বাইরের কারও থেকে টিকিট নিতে চাইলে প্রতারিত হবেই৷ এমন প্রতারক চক্রের সন্ধান পেলে আমরা পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগকে দিয়ে থাকি৷ তারা এসব বিষয়ে ব্যবস্থা নিয়ে থাকে৷  

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুল হাসান  বলেন, র‍্যাব এবং গোয়েন্দা টিম টিকিট কালোবাজারি চক্র নিয়ে কাজ করছে৷ আমরা অনেকগুলো কার্যক্রম পরিচালনা করছি৷ যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকে র‍্যাবকে জানানোর অনুরোধ জানাচ্ছি৷ ভুয়া টিকিট বিক্রিতে কেউ জড়িত থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর