প্রচ্ছদ    জাতীয়   টিসিবির মাধ্যমে চাল বিতরণ শেখ...

টিসিবির মাধ্যমে চাল বিতরণ শেখ হাসিনার সুচিন্তার ফল

১৬ জুলাই ২০২৩ ১২:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, টিসিবির মাধ্যমে চাল বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তার ফল। প্রধানমন্ত্রী চিন্তার করলেন, জনসাধারণ টিসিবি থেকে তেল, ডাল, চিনির মতো নিত্যপণ্য সুলভ মূল্যে পায়– এরসঙ্গে চাল যুক্ত করলে তাদের সুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার সেই জনবান্ধব চিন্তাকে বাস্তব রূপ দেওয়া হলো।

দেশব্যাপী তেল, চিনি ও ডালের সঙ্গে এখন থেকে জনপ্রতি পাঁচ কেজি করে চালও কিনতে পারবেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা। আজ (১৬ জুলাই) রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে নতুন এই কার্যক্রম উদ্বোধনের সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে। দেশব্যাপী এ কার্যক্রমে টিসিবির ডিলাররা নির্ধারিত দিন ও সময়ে পণ্য বিতরণ করবেন। একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল, ৭০ টাকায় এক কেজি চিনি এবং ১৫০ টাকায় পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

আরও পড়ুন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

খাদ্যমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে সারা বিশ্বে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাব বাড়ে। এই অবস্থা থেকে দেশের নিম্ন আয়ের মানুষকে সহযোগিতার জন্য এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এছাড়াও সরকারের ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি এবং জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তা চলমান আছে।’

বছরে প্রায় ৩০ লাখ মেট্রকিটন খাদ্যশস্য বিতরণ করা হয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘এর সঙ্গে এক কোটি টিসিবির কার্ডধারীদের বছরে ছয় লাখ মেট্রিক টন চাল দেওয়া হলে বাজারের ওপর চাপ কমবে, চাল উদ্বৃত্ত থাকবে। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারায় নিম্ন আয়ের মানুষের সুবিধা হবে।’

তিনি বলেন, ‘এই টিসিবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। এক সময় এর কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবিকে পুনরায় চালু করেন। সাধারণ মানুষ এখন এর সুফল পাচ্ছেন।’অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘টিসিবির লক্ষ্য এ কার্যক্রমে সাধারণ মানুষকে যুক্ত করা। প্রধানমন্ত্রীর নির্দেশেই নিত্যপণ্যের সঙ্গে চাল দেওয়া হচ্ছে, যাতে জনসাধারণ উপকৃত হয়।

তিনি আরও বলনে, এক কোটি পরিবার চাল পাওয়া মানে পাঁচ কোটি মানুষ সরাসরি এর মাধ্যমে উপকৃত হওয়া।’ এ সময় তিনি টিসিবির কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়নে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবির মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করে আসছে সরকার। মহানগরী ছাড়াও দেশের বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবির স্থায়ী ডিলারদের কাছ থেকে নির্ধারিত সময়ে চারটি পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন ক্রেতারা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন