প্রচ্ছদ    আন্তর্জাতিক   ‘প্রতি টানে বিষ’, কানাডায় সিগারেটের...

‘প্রতি টানে বিষ’, কানাডায় সিগারেটের গায়ে ‘সতর্কবার্তা’

২ আগস্ট ২০২৩ ০৯:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

ধূমপানের ক্ষতিকারক দিক সম্পর্কে সকলেই জানেন। সিগারেটের প্যাকেটের গায়েও লেখা থাকে— ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরও অনেকে ছাড়তে চেয়েও ছাড়তে পারেন না এই নেশা। আর তাই এবার ব্যতিক্রমী পদক্ষেপ নিলো উত্তর আমেরিকার দেশ কানাডা।

আর সে অনুযায়ী এবার থেকে শুধু প্যাকেটেই নয়, বরং প্রতিটি সিগারেটের গায়েও লেখা থাকবে এই সতর্কবার্তা। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে কানাডা। বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডাই হতে চলেছে বিশ্বের প্রথম কোনও দেশ যারা তরুণদের ধূমপান শুরু করা থেকে বিরত রাখতে এবং অভ্যস্ত ধূমপায়ীদের এই কাজ ছেড়ে দিতে উৎসাহিত করার জন্য প্রতিটি সিগারেটে আলাদা করে সরাসরি সতর্কবার্তা ছাপতে শুরু করছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

বিবিসি বলছে, প্রতিটি সিগারেটের গায়ে এসব সতর্কবার্তা লেখা হবে ইংরেজি এবং ফরাসি ভাষায়। এসব সতর্কবার্তার মধ্যে ‘সিগারেট ক্যান্সার সৃষ্টি করে’ , ‘প্রতিটি টানের মধ্যে বিষ’ এবং ‘ধূমপান পুরুষত্বহীনতার কারণ’— এর মতো বাক্যাংশগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া ধূমপান শিশুদের ক্ষতি করে, মানবদেহের অঙ্গের ক্ষতি করে এবং পুরুষত্বহীনতা ও লিউকেমিয়া সম্পর্কে সতর্কতাও উল্লেখ থাকবে।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। পরের বছর থেকে কানাডিয়ানরা নতুন সতর্কতা লেবেল-যুক্ত সিগারেট দেখতে শুরু করবেন। ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে বিক্রিত সমস্ত কিং-সাইজ সিগারেটে এই সতর্কতা লেবেল থাকার বিষয়টি প্রস্তুতকারকদের নিশ্চিত করতে হবে।

এছাড়া ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে সমস্ত রেগুলার সাইজের সিগারেট এবং টিপিং পেপার ও টিউবসহ ছোট সিগারে এই সতর্কবার্তা অন্তর্ভুক্ত করতে হবে।
ইউনিভার্সিটি অব টরন্টোর ড. রবার্ট শোয়ার্টজ বিবিসি নিউজকে বলেন, এটা ভালো খবর যে, কানাডা ‘এই ধরনের উদ্ভাবনী পদক্ষেপের সঙ্গে এগিয়ে যাচ্ছে’। তিনি বলেন, ‘সিগারেটের গায়ে থাকা স্বাস্থ্য সতর্কতা সম্ভবত কিছু লোককে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করতে বাধ্য করবে এবং কিছু যুবককে ধূমপান করা থেকে বিরত রাখতে পারে।’

তিনি নিউজিল্যান্ডকে ইঙ্গিত করে বলেন, তামাক ব্যবহার সীমিত করার ক্ষেত্রে এই দেশটি খুব কম নিকোটিনের সিগারেট চালু করেছে। শোয়ার্টজ বলেন: ‘আমরা যদি তামাকের ব্যবহার কমানোর বিষয়ে সিরিয়াস হই তবে এই ধরনের ব্যবস্থার প্রয়োজন।’

বিবিসি বলছে, তামাক ব্যবহারের কারণে প্রতি বছর কানাডায় ৪৮ হাজার মানুষ মারা যায়। কানাডার পাবলিক সার্ভিস মন্ত্রী জ্যঁ-ইভেস ডুকলোস এর আগে বলেছিলেন, ‘তামাক ব্যবহার কানাডার সবচেয়ে উল্লেখযোগ্য জনস্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে একটি এবং এটি কানাডায় রোগ ও অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ যা প্রতিরোধযোগ্য।’

এদিকে প্রতিটি সিগারেটে আলাদা করে সরাসরি সতর্কবার্তা লেখার পদক্ষেপের প্রশংসা করেছে কানাডিয়ান ক্যান্সার সোসাইটি, কানাডার হার্ট অ্যান্ড স্ট্রোক ফাউন্ডেশন এবং কানাডিয়ান ফুসফুস অ্যাসোসিয়েশন। তাদের আশা, এই ধরনের পদক্ষেপগুলো মানুষকে বিশেষ করে তরুণদের ধূমপান করা থেকে বিরত রাখবে।

উল্লেখ্য, ধূমপানকে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির কারণ হিসাবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। ২০২১ সালের জাতীয় তামাক এবং নিকোটিন সমীক্ষার তথ্য অনুযায়ী, কানাডায় ১৫ বছর বা তার বেশি বয়সী ধূমপায়ীদের হার প্রায় ১০ শতাংশ।
কিন্তু দেশটিতে ইলেকট্রনিক সিগারেটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর