প্রচ্ছদ    আন্তর্জাতিক   মাঝ আকাশে নিখোঁজ এফ-৩৫ যুদ্ধবিমান,...

মাঝ আকাশে নিখোঁজ এফ-৩৫ যুদ্ধবিমান, সন্ধান পেতে সাহায্যের আবেদন

১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হারিয়ে গেছে দেশটির একটি এফ-৩৫ যুদ্ধবিমান। উড্ডয়নরত অবস্থায় বিমানটিতে কারিগরী ত্রুটি দেখা দেওয়ার পর পাইলট বিমান থেকে জরুরি ভিত্তিতে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসেন কিন্তু পরে বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সময় রোববার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এদিকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান হারিয়ে যাওয়ার পর সেটির সন্ধান পেতে জনসাধারণের কাছে সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, আপনারা হয় নিখোঁজ মাল্টিমিলিয়ন ডলারের এই বিমানটি খুঁজে বের করুন অথবা যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা চিহ্নিত করে খবর দিন।
সংবাদমাধ্যম বলছে, স্থানীয় সময় রোববার বেলা ২টার দিকে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের জয়েন্ট বেইজ চার্লসটনের কাছে মার্কিন এফ-৩৫ ওই যুদ্ধবিমানটি কারিগরী ত্রুটির মুখে পড়ে। মার্কিন মেরিন কোরের এ বিমানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আকাশে উড়ছিল বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

স্থানীয় গণমাধ্যম ডব্লিউএলটিএক্স জানিয়েছে, বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসার আগে অটো পাইলট সিস্টেম চালু করে দেন। এ কারণে বিমানটি দূরে কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেনা ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান সম্পর্কে কারও কাছে কোনও তথ্য থাকলে তা জানাতে হবে। এতে বিমানটি খুঁজে পেতে সহজ হবে। মার্কিন মেরিন কোর এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন চার্লসটন শহরের উত্তরে দুটি হ্রদের চারপাশে বিমানটি অনুসন্ধান করছে।

চার্লসটনের স্থানীয় বাসিন্দাদের নিখোঁজ বিমানটি সন্ধানে সাহায্যের জন্য অনুরোধ করে জয়েন্ট বেইজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘যদি আপনার কাছে এমন কোনও তথ্য থাকে যা আমাদের উদ্ধারকারী দলগুলোকে নিখোঁজ এফ-৩৫ শনাক্ত করতে সাহায্য করতে পারে, তাহলে অনুগ্রহ করে বেইজ ডিফেন্স অপারেশন সেন্টারে কল করুন।’
এদিকে যুদ্ধবিমান হারানোর খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় কংগ্রেসওম্যান ন্যান্সি মেস। এক্সে তিনি লিখেছেন, ‘যুদ্ধবিমান হারিয়ে গেছে বলে এখন জানতে পারলাম। কীভাবে আপনি একটি এফ-৩৫ হারিয়ে ফেলতে পারেন? সেখানে কীভাবে কোনও ট্র্যাকিং ডিভাইস থাকে না? এবং আমরা জনসাধারণকে এখন বলছি- যুদ্ধবিমান খুঁজুন এবং তারপর সেটি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিন?’

জয়েন্ট বেইজ চার্লসটনে সিনিয়র মাস্টার সার্জেন্ট হিদার স্ট্যান্টন বলেছেন, সাউথ ক্যারোলিনার আইন প্রয়োগকারী বিভাগের একটি হেলিকপ্টার ওই এলাকায় খারাপ আবহাওয়া পরিষ্কার হওয়ার পরে নিখোঁজ এফ-৩৫ যুদ্ধবিমানের অনুসন্ধানে যোগ দিয়েছে।

অন্যদিকে ওই যুদ্ধবিমান থেকে কেন পাইলট বের হয়ে গেলেন তা কর্মকর্তারা তদন্ত করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া দ্বিতীয় এফ-৩৫ এর পাইলট নিরাপদে জয়েন্ট বেইজ চার্লসটনে ফিরে এসেছে বলেও জানানো হয়েছে।

এফ-৩৫ মডেলের যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি এবং লকহিড মার্টিনের তৈরি এই বিমানগুলোর প্রতিটির দাম প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার বলে বার্তাসংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর