প্রচ্ছদ    প্রযুক্তি   মোবাইল ইন্টারনেটে ব্যবহার করা যাচ্ছে...

মোবাইল ইন্টারনেটে ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক-টেলিগ্রাম

২ আগস্ট ২০২৪ ১২:৪৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোবাইল ডাটায় ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহারেও অনেকের সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন অনেকে। তবে কেউ কেউ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে টেক্সট ও ছবি পাঠাতে পারছেন। অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে এখনও পর্যন্ত কোনও সমস্যার খবর পাওয়া যায়নি।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ করা হয়েছিল। ইন্টারনেট চালু করা হলেও বেশ কিছুদিন বন্ধ ছিল ফেসবুক। ফলে আবারও ফেসবুক বন্ধ করা হলো কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে।

বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১২টার পর থেকে অনেক জায়গায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। ফেসবুকের অ্যাপে প্রবেশ করলেও ফিড রিফ্রেশ হচ্ছে না। সব পুরনো পোস্টই দেখাচ্ছে বলে জানান অনেক ব্যবহারকারী। এছাড়া ব্রাউজার ব্যবহার করেও ফেসবুকের সাইটে প্রবেশ করা যাচ্ছে না।

আরও পড়ুন

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!

রাজধানীর মোহাম্মদপুর থেকে সিহাব নামে একজন ব্যবহারকারী জানান, দুপুর থেকেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। আবার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে। ধারনা করে নিয়েছিলাম ফেসবুক বন্ধ। কিন্তু মেসেঞ্জার তো কাজ করছে।

ফেসবুক সার্ভারে কোনও সমস্যা হয়েছে কিনা জানতে ‘ডাউনডিটেক্টর’ নামের সাইটে গিয়ে জানা যায়, এই মুহূর্তে কোথাও ফেসবুকের টেকনিক্যাল কোনও সমস্যা কেউ রিপোর্ট করেনি। এছাড়া মেটা তাদের প্রোডাক্টের কোনও ইস্যু বা অভিযোগ এখনও পাচ্ছে না বলে জানায় তাদের নিজস্ব ওয়েব ‘মেটা স্ট্যাটাসে’।

ফেসবুক বন্ধ কিনা জানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং মোবাইল অপারেটরদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই রাত ৯টার দিকে সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। ওই সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল। ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট সচল করে দেওয়া হলেও বন্ধ ছিল মেটার চারটি প্ল্যাটফর্ম ও টিকটক। তবে এ সময় ইউটিউব চালু ছিল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!
জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সাত বছর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড়ি ক্যারিয়ার থেকেও অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৯…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন
ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক
গাইবান্ধা প্রতিনিধি:সচেতনতাই পারে সমাজকে সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে এবং উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিতে। এমন মন্তব্য করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে আরও ৮…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ফকিরহাটে কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষকের ইন্তেকাল

ফকিরহাটে কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষকের ইন্তেকাল
বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মজিদ (৯০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি ফকিরহাট ইউনিয়নের পাগলা দিয়াপাড়া এলাকার…
 ১৭ নভেম্বর ২০২৬    খুলনা

ফকিরহাটে ভাড়া বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরহাটে ভাড়া বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাফিজুর রহমান, বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ…
 ১৭ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড চেয়ারম্যান

পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড চেয়ারম্যান
পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণায় সময় লাগলেও আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই জাদুঘরে শহীদদের সব স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে না, সংসদে অভিযোগ এমপি সানজিদার!

জুলাই জাদুঘরে শহীদদের সব স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে না, সংসদে অভিযোগ এমপি সানজিদার!
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন এখনো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে না বলে…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল!

ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল!
জাপানের কাছে হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্ত জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রথম ২১…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কিশোর মোতালিব হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন!

কিশোর মোতালিব হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী!

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী!
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায়…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৩ বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাচ্ছে সরকার, নারীদের জন্য ৫০টি!

৩ বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাচ্ছে সরকার, নারীদের জন্য ৫০টি!
পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে দেশে ১ হাজারটি বৈদ্যুতিক বাস (ইভি) আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকায় চলবে ২০০টি এবং…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ
জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করেছে বিএনপি সরকার। আর এর পরিণতিতে এখন বিএনপিকেই সংকটের মুখে পড়তে…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত