প্রচ্ছদ    জাতীয়   অবশেষে মিথ্যা মামলায় ১৪ বছর...

অবশেষে মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানীর অবসান

৩১ মার্চ ২০২৪ ০৫:৩৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:  
ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহী মামলায় দীর্ঘ ১৪ বছর ঝুলে থাকার পর অবশেষে মুক্তি মিললো হেযবুত তওহীদের দুই জন নির্দোষ সদস্যের। দীর্ঘ তদন্ত, সাক্ষী, জেরা আরো নানাবিধ আদালত ও আইনি প্রক্রিয়া শেষে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেলেন তারা।
আজ রবিবার (৩১ মার্চ) গাজীপুর জেলার বিজ্ঞ আদালত তাদের বেকসুর খালাস প্রদানের আদেশ দান করেন। 
হেযবুত তওহীদের সদস্যদ্বয় হলেন- রফিকুল ইসলাম ইমন (৪২), পিতা: মৃত শেখ শহিদুল ইসলাম, ঠিকানা: তালপাড়া, বড়গয়রা, খালিশপুর, খুলনা ও আহসান হাবিব রতন (৬৩), পিতা: মৃত বেলায়েত আলী সরদার, ঠিকানা: ধামুরা, উজিরপুর, বরিশাল। 
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ই ডিসেম্বর গাজীপুরের কালিগঞ্জ থানা সংলগ্ন বাজারে শান্তিপূর্ণভাবে কালেমার দাওয়াত দিচ্ছিলেন ইমন এবং আহসান হাবিব। এক দোকানদার হেযবুত তওহীদকে নিষিদ্ধ সংগঠন বলে সন্দেহ পোষণ করলে তারা দোকানদারকে নিয়ে থানায় যায়। থানার তৎকালীন ওসি হেযবুত তওহীদ নিষিদ্ধ নয় জানার পরও তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার করে। প্রায় দেড় মাস জেল-যুলুমের পর তারা জামিনে বের হন। তদন্ত করে তাদের বিরুদ্ধে বে-আইনি কিংবা সন্ত্রাসী কোনো কার্যকলাপের সাথে সম্পৃক্ততা না পাওয়ায় এবং হেযবুত তওহীদ নিষিদ্ধ নয় প্রমাণিত হওয়ায় আদালত পরবর্তী তারিখে তাদের মামলা থেকে অব্যাহতি দান  করেন। ঐদিনই কোর্ট প্রাঙ্গন থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে। দীর্ঘ সাড়ে সাত মাস জেল-জুলুমের পর তারা জামিনে বের হন। এরপর দীর্ঘ তদন্তের পরও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না পাওয়ায় ২০২৪ সালে আদালত তাদের নির্দোশ ঘোষণা করে বেকসুর খালাস প্রদান করেন। 
রফিকুল ইসলাম ইমন বলেন, আমরা থানায় গিয়ে ওসিকে আমাদের প্রচার কার্যক্রম চালানোর বৈধ কাগজপত্র দেখালাম। আমি জানিনা তিনি অন্য কোনো ইসলামি দল করেন কি না এবং হেযবুত তওহীদের সাথে তারা মতাদর্শের পার্থক্য থেকে বিদ্বেষভাব রয়েছে কি না। ওসি সাহেব আমাদের কোনো কাগজপত্র দেখলেনই না। বললেন, সব আদালত দেখবে। তিনি পুলিশসহ আমাদের বাড়ি তল্লাশি করতে পাঠালেন। তারা আমাদের নিয়ে আমাদের বাড়িতে এসে তল্লাশি করে অবৈধ কোনোকিছুই পেলেন না। তারপরেও আমাদের ৫৪ ধারায় চালান করে দিলেন।
দেড় মাস পরে জামিন থেকে বের হই আমরা। পরবর্তী তারিখে মামলার হাজিরা দিতে যাই। সেদিন মামলা খালাস হয়ে যায়। কিন্তু কোর্ট চত্বর থেকে পুনরায় আমাদের গ্রেফতার করা হয়। কি কারণ, কেন করা হলো আমরা কিছুই জানি না। আমাদের দুই দিন হাজতে আটকে রাখা হয়। পুলিশ আমাদের কাছে ৩০ হাজার টাকা করে দাবি করে। আমরা টাকা দিতে না পারায় আমাদের পেটানো হয়। এরপর চালান করে দেওয়া হয়। তখনো আমরা জানি না আমাদের কোন অপরাধে, কি মামলায় গ্রেফতার করা হলো। দীর্ঘ সাড়ে সাত মাস জেল খাটার পর হাইকোর্ট থেকে আমাদের জামিন হয়। এর মধ্যে আমাদের তিনবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুইবার পুলিশ আর একবার র‌্যাব। র‌্যাবের জেআইএস রিমান্ডে আমাদের জিজ্ঞাসাবাদ করা হলে আমাদের উত্তর শুনে তারা বলে, তোমরা তো নির্দোষ। তোমাদের এই মামলায় কেন দেওয়া হলো বুঝতেছি না। তারা নিজেরা নিজেরা বিরক্তি নিয়ে বলাবলি করতে থাকে, কত গুরুত্বপূর্ণ কাজ আছে, বড় বড় এসাইনমেন্ট পড়ে আছে সে সব রেখে এসব ফালতু মামলায় আমাদের সময় নষ্ট করা হচ্ছে। একজন অফিসার বলেন, তোমরা চিন্তা করো না। আমরা ভালো রিপোর্ট দিয়ে দিচ্ছি। তোমাদের জামিন হয়ে যাবে। তারা ২দিনের রিমান্ড সংক্ষেপ করে একদিন পরেই আমাদের ছেড়ে দেয়। 
জামিনে বের হবার পর দীর্ঘ ১৩টা বছর কোর্টে দৌড়াতে দৌড়াতে আমরা আজ নিঃস্ব। প্রথমদিকে ২-৩ মাস পর পর মামলার তারিখ পড়ত। শেষদিকে এসে প্রতি মাসে ৩-৪ বারও তারিখ পড়েছে। লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। খেটে খাওয়া মানুষ আমরা, দিন আনি দিন খাই অবস্থা আমাদের। যা ইনকাম করতাম তার বেশিরভাগই মামলায় উকিল-পেস্কারের পিছনে ঢালতে হয়েছে। 
আহসান হাবিব রতন বলেন, আমি একজন সেনেটারি মিস্ত্রি। বুড়া মানুষ। চোখে সমস্যা। আমার বাঁ চোখে দেখি না। আজকে আমার চোখে লেজার লাগানোর তারিখ ছিল। মামলার তারিখ ছিল বলে যেতে পারিনি ডাক্তারের কাছে। আল্লাহর অশেষ রহমতে আজকেই মামলায় আমাদের খালাস দেওয়া হয়েছে। ১৩টা বছর কোর্টে দৌড়াতে দৌড়াতে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তাও এতটুকু শান্তি যে, শেষ পর্যন্ত সত্যের জয় হলো। 
রাষ্ট্রদ্রোহী মামলার ইন্ধনদাতা বা এই মামলার রুজুর পেছনে কে বা কারা কাজ করেছে বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে ইমন বলেন, আমরা কোর্ট কাচারি কখনো চিনতাম না, বুঝতাম না। আমাদের ইচছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। কালিগঞ্জ থানার তৎকালীন ওসি এই কাজটি করেছে বলে আমার ধারণা। তিনি জানতেন যে, ৫৪ ধারায় আমরা এমনিতেই খালাস পেয়ে যাবো। তাই তিনি লবিং করে এই মামলাটি রুজু করিয়ে থাকতে পারেন। আর যার সাথে আমাদের প্রথমে বাক-বিতণ্ডা হয়েছিল, আদালতে তিনিও আমাদের ব্যাপারে সত্য সাক্ষ্য দিয়েছেন এবং ঐ থানার যে দারোগা সাক্ষী দিয়েছেন তিনিও আমাদের ব্যাপারে মিথ্যা কিছু বলেননি। এই মামলায় যে কয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে সবাই সত্য সাক্ষ্য দিয়েছেন। 
আবেগ জড়িত কণ্ঠে ইমন বলেন, এই মামলার কারণে আমার বাবা মারা যান। পুলিশ গ্রামের বাড়িতে আমার ছোট ভাইকেও গ্রেফতার করে। তখন আমার বাবা হার্ট অ্যাটাক করে। ঐ অসুস্থতায়ই তার মৃত্যু হয়। আমাদের যারা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তারাই আমার বাবার খুনি। এমন হয়রানি, এমন বিড়ম্বনা আমার পরম শত্রুরও যেন না হয়। আর যে বা যারা আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসিয়ে হয়রানি-নির্যাতন করেছে তার বিচার আমরা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। 
গাজীপুরের দেশেরপত্রের সংবাদকর্মী মোস্তাকিম খান বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক একটি মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে ফাঁসানো হয়েছিল। তদন্ত রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে তারা নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন। 
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ওসমান হাদির কবর নিয়ে রাজনীতি, বিএনপিকে নিশানা করে পাটওয়ারীর পোস্ট!

ওসমান হাদির কবর নিয়ে রাজনীতি, বিএনপিকে নিশানা করে পাটওয়ারীর পোস্ট!
শহীদ শরিফ ওসমান হাদির রাজনৈতিক লড়াই ও তার কবরকে কেন্দ্র করে বিএনপি এবং দলটির শরিকদের একাংশের রাজনীতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক…
 ১০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি পেতে বিলম্ব হওয়ায় দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিকে ব্যঙ্গ করেছেন ইলন মাস্ক। আম্বানিকে ভারতের ‘আসল বস’ আখ্যা দিয়ে তাকে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!
বলিউড তারকা শাহরুখ খানের জীবনের কঠিন এক সময়ে পাশে দাঁড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর। নব্বইয়ের দশকে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়ে বিপাকে পড়েছিলেন…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

ওমরাহ পালন করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল!

ওমরাহ পালন করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল!
পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী
দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তাঁর দাবি, পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় আসন্ন রমজানে খাদ্যপণ্যের সংকটের আশঙ্কা নেই। একই…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর!

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর!
মানববর্জ্য, রান্নাঘরের উচ্ছিষ্ট ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আক্কেলপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে…
 ১০ অক্টোবর ২০২৬    রাজশাহী

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং শিগগিরই তিনি সৌদি আরব সফরে যাবেন বলে জানিয়েছেন…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়