প্রচ্ছদ    বিনোদন   অবশেষে শিক্ষার্থীদের পক্ষে তাহসানের পোস্ট,...

অবশেষে শিক্ষার্থীদের পক্ষে তাহসানের পোস্ট, বিরূপ প্রতিক্রিয়া

১ আগস্ট ২০২৪ ০১:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভুত পরিস্থিতিতে শুরু থেকেই বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বহু চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরা।

এই মুহূর্তে আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় যে যার মত প্রতিবাদ জানাচ্ছেন তারকারা। তাই তো অন্যান্য শিল্পীদের মত আর চুপ থাকতে পারেননি দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তিনি; জানান নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান।

তাহসানের পোস্ট করা সেই কবিতাটি হবহু তুলে ধরা হল-

আরও পড়ুন

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

এতগুলো যে তাজা প্রাণ হারাবার,
সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার
যে কষ্ট জানে শুধু আপনজন,
শুধু শহীদের পরিবার।

প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ,
তাই মানসিক বিবাদে তটস্থ থাকি
বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে
আমি দেশপ্রেমিক কোনো কবি।

মেরুকরণের এই দেশে
দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই,
ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই
জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই।

শান্ত কবি স্থিরতা চায়, 
শুধু একটাই অনুরোধ
দেশ গড়তে হবে তোমাদের,
গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ;
চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ।

আমার সূর্য আজ অস্তমিত,
তোমরা নতুন রবি
করজোড়ে ক্ষমা চাই বারংবার,
শুধু একজন পরাজিত কবি।

শেষে হ্যাশট্যাগ দিয়ে তাহসান লেখেন #SaveBangladeshiStudents

কিন্তু, পোস্টটি শেয়ার করার পর পরই নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা করেন তাহসানকে নিয়ে। তাদের দাবি, সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান; যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিল অধিকাংশ তারকারা। অথচ এমন উদ্ভুত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সাড়া দেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে।

এক নেটিজেনের মন্তব্য, ‘ঘুম ভেঙেছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘সিরিয়াসলি ম্যান? এখন ঘুম ভাঙছে? আপনি আইডল ছিলেন আমার! আমার আইডল এখন রাফি, মুগ্ধ, আবু সাঈদ।’ কেউ উল্লেখ করেন, ‘প্রতিবাদটি আরও আগে করা উচিত ছিল।’

উল্লেখ্য, তাহসান শোবিজের বাইরেও পেশায় একজন শিক্ষক। দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। তাই তরুণ শিক্ষার্থীদের পাশে তাহসানের সমর্থন সেই শুরু থেকেই আশা করেছিলেন অনেকে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
 ৮ অক্টোবর ২০২৬    সারাদেশ

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ
ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, রাষ্ট্র ও রাজনীতিতে আলেমদের উপেক্ষা…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!
প্রায় ১০০ বছর বয়সী রহিমা খাতুনের অভিযোগ, জমি নিয়ে মামলা চলছে—এমন কথা বলে তাঁর ও স্বামীর টিপসই নেওয়া হয়েছিল। পরে সেই টিপসই ব্যবহার করে প্রায়…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়