প্রচ্ছদ    জাতীয়   নোয়খালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন...

নোয়খালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের উদ্দেশ্য -হোসাইন মোহাম্মদ সেলিম

১৯ ডিসেম্বর ২০২২ ০৪:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

বেলাল হোসাইন তাওসান:
হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, সমগ্র জাতিকে তওহীদের পথে ঐক্যবদ্ধ করে এক ন্যায়, সুবিচার, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। গতকাল নোয়াখালীর সোনাইমুড়ীতে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগে উদ্যোগে গতকাল সোনাইমুড়ী উপজেলার পোরকরা শহীদী জামে মসজিদের তৃতীয় তলার কনফারেন্স হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের হেযবুত তওহীদের নেতাকর্মী ও জেলা সভাপতিগণ অংশগ্রহণ করেন। সকাল ১১টায় পবিত্র কোর’আন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চট্টগ্রাম বিভাগের জেলা আমিরগণ এক একে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। কেন্দ্রীয় কমিটির সদস্য রাকীব আল হাসানের সঞ্চালনায় ও চট্টগ্রাম বিভাগের সহকারী দায়িত্বশীল রাজু আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজ সমাজে ইসলামের যে রূপটি প্রচলিত আছে সেটা সমাজ থেকে অন্যায়-অবিচার, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট ইত্যাদি দূর করতে পারছে না। বিভিন্ন তন্ত্র-মন্ত্রের ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। বেশিরভাগ মানুষ মনে করছে, ইসলাম হলো ব্যক্তিগতভাবে পালন করার ধর্ম। নামাজ, রোজা, যিকির-আজগর,  দান-দক্ষিণার কাজ করলেই নেককার বান্দা হওয়া যায়। কিন্তু আমরা ইসলামের যে রূপটি তুলে ধরার চেষ্টা করছি তা হলো- ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকল সংকট দূর করা সম্ভব। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট ইত্যাদি সকল সংকট দূর করে ন্যায়, সুবিচার, শান্তিপূর্ণ এক সমাজ গড়াই ইসলামের উদ্দেশ্য। 

আরও পড়ুন

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!


তিনি আরও বলেন, রসুলাল্লাহ ইসলাম দিয়ে তৎকালীন আরব সমাজের যাবতীয় অনৈক্য, ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধ এক সমাজ গড়েছেন। অথচ আজ যারা ইসলামের ধ্বজাধারী সেজে বসে আছেন, তারা ধর্মের দোহাই দিয়ে মুসলমানদের বহু ভাগে বিভক্ত করেছে। কাজেই এটা আল্লাহ-রসুলের ইসলাম হতে পারে না। এখন হেযবুত তওহীদ দাঁড়িয়েছে আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম নিয়ে, তওহীদ নিয়ে। মুসলিম উম্মাহকে তওহীদের পথে ঐক্যবদ্ধ করে ন্যায়, সুবিচার, শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের উদ্দেশ্য।” এসময় তিনি এ লক্ষ্যে কর্মীদের সর্বাত্মকভাবে কাজ করার এবং নিজেদের নৈতিক চরিত্র গঠনের আহ্বান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের নোয়াখালী জেলা সভাপতি গোলাম কবির, চট্টগ্রাম জেলা সভাপতি তানভীর উল আলম, ফেনী জেলা সভাপতি নুরুল আবছার সোহাগ, কুমিল্লা জেলা সভাপতি সাইফুল ইসলাম, লক্ষীপুর জেলা সভাপতি জামাল হোসেন সোহাগ, চাঁদপুর জেলা সভাপতি মঈন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হেযবুত তওহীদের এমাম কর্মীদের কাছ থেকে সুযোগ-সুবিধা ও কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কথা শোনেন এবং সমাধান দেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে
জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত তিনটি ফোর্সের…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের চেয়ে নিজের ও পরিবারের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। সোমবার বিকেলে…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!
বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই ব্যাট হাতে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি…
 ২৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজ নিজ বাড়ি…
 ২৪ নভেম্বর ২০২৬    রংপুর