প্রচ্ছদ    জাতীয়   ভোক্তাপর্যায়ে এক পিস ডিম ১৩...

ভোক্তাপর্যায়ে এক পিস ডিম ১৩ টাকা বিক্রি করলে খামারিদের সঠিক মূল্য থাকবে

২৩ আগস্ট ২০২৩ ০৯:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

ডিম ও মুরগির বাজার অস্থিরতার জন্য একমাত্র প্রাণিসম্পদ অধিদপ্তর দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার। তিনি বলেন, সরকার শুধু কর্পোরেটদের নিয়ে মিটিং করে ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু  প্রান্তিক খামারিদের ডিম উৎপাদন খরচ ১০ টাকা ৭৯ পয়সা।

তিনি বলেন, ভোক্তাপর্যায়ে এক পিস ডিম ১৩ টাকা বিক্রি করলে সঠিক একটা মূল্য থাকবে। এটা করলে সাপ্লাই চেইনে এক টাকা ২০ পয়সা খরচ করে বাকিটা আমাদের লাভ হিসেবে থাকবে। কিন্তু সরকার ১২ টাকা খুচরা মূল্য দিয়েছে। আমরা ১২ টাকাতেই বিক্রি করব কিন্তু সেই ক্ষেত্রে সরকারকে উৎপাদন খরচ কীভাবে কমানো যায় সেখানে কাজ করতে হবে। ভোক্তা অধিদপ্তর চাইলে যেভাবে ডিমের দাম কমে যায়, ঠিক তারা চাইলেও পোল্ট্রি ফিডের দামও কমে যাবে।

আরও পড়ুন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

আজ বুধবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মো. সুমন হাওলাদার বলেন, মন্ত্রী মহোদয়কে বোধ হয় হুট করে প্রশ্ন করা হয়েছে। এতে তিনি বলেছেন সাড়ে ১০ দশ টাকা উৎপাদন খরচ, ১২ টাকার বেশি লাভ করা উচিত না। ১২ টাকায় বিক্রি করলে খামারিদের ভালো লাভ হবে।। কিন্তু তিনি হয়তো সাপ্লাই চেইনের কথাটা ভাবেননি।

তিনি বলেন, আমরা কত টাকায় বিক্রি করব, কত পারসেন্ট লাভ করব এটা সরকারের বের করে দেওয়া উচিত। আমাদের ডিম উৎপাদন খরচ ৮ টাকায় নামিয়ে আনা সম্ভব, যদি পোল্ট্রি ফিডের দাম কমানো যায়। কিন্তু পোল্ট্রি ফিডের উৎপাদন খরচ আমাদের জানানো হয় না।

ডিম ও মুরগির বাজার অস্থিরতার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর দায়ী জানিয়ে সুমন হাওলাদার বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরকে মনে হচ্ছে কর্পোরেটদের কর্পোরেট অফিস। প্রাণিসম্পদ অধিদপ্তরের অসাধু কিছু কর্মকর্তাদের জন্য কর্পোরেটরা সবকিছু তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। একদিকে বাচ্চা আমদানি আইনকে বন্ধ করেছে, অন্যদিকে চুক্তিপত্রের খামারিতে ঝুঁকছে তারা। এরপরে তারা আর প্রান্তিক খামারিদের কাছে মুরগির বাচ্চা বিক্রি করবেন না। কন্টাক্ট ফার্মিয়ের মাধ্যমে তারা শুধু উৎপাদন করবে। এতে করে বাজারে ডিমও মুরগির সংকট দেখা দেবে।

সংবাদ সম্মেলনে তেজগাঁও ডিম সমিতির সভাপতি মো. আমান উল্লাহ বলেন, তেজগাঁও ও কাপ্তান বাজার ডিম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সকলকে বলছি তেজগাঁও ডিম সমিতি ডিমের মূল্য নির্ধারণ করে না। খামারি যে দাম নির্ধারণ করেন, আমরা সেই দামে ক্রয় করে বাজারজাত করে থাকি। তেজগাঁও বাজারের নামে সারা দেশে মাসিক টাকা দিয়ে যারা এসএমএস সার্ভিস নিচ্ছেন, তারা প্রতারিত হচ্ছেন। এবং যারা এসএমএস করেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। কর্পোরেট গ্রুপ প্রায়ই বলে বেড়ান যে মধ্যস্বত্তভোগীরা বাজার অস্থিরতা তৈরি করে। আমরা এর প্রতিবাদ জানাই। খামারে যদি দাম বাড়ে তবে বাজারে দাম বাড়বে। খামারে যদি দাম কমে, তাহলে বাজারে দাম কমবে এটাই স্বাভাবিক। এতে আমাদের কোনো হাত নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাপ্পি কুমার দে, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মেজবাউল হক, নোয়াখালী জেলার জাকির হোসেন, গাজীপুর জেলার অনিক সরকার, সাতক্ষীরা জেলার তসলিম আলম, কাপ্তান বাজার সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন