প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নিষেধাজ্ঞা...

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নিষেধাজ্ঞা আরোপে ইরানের আহ্বান

১৮ অক্টোবর ২০২৩ ১২:২৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে তেলসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে মুসলিম দেশগুলো থেকে ইসরায়েলের সব রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বানও জানিয়েছে দেশটি। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান এই আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলায় ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালে ইসরায়েলি এই হামলার পর বুধবার সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনা করবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ইহুদিবাদী শাসকদের সাথে যারা সম্পর্ক স্থাপন করেছেন, তাদেরকে ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কার করার পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের ওপর তেলসহ অন্যান্য নিষেধাজ্ঞাসহ অবিলম্বের আরোপের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!


গাজা উপত্যকায় ইসরায়েলের সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ ও নথিভুক্ত করার জন্য ইসলামিক আইনজীবীদের একটি দল গঠনেরও আহ্বান জানিয়েছেন আমিরআব্দুল্লাহিয়ান। ইসরায়েলের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক নেই।

আরব বিশ্বের কয়েকটি দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মাঝে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে গত ৭ অক্টোবর। ইরান শুরু থেকেই এই যুদ্ধ আঞ্চলিক রূপ পেতে পারে বলে সতর্ক করে দিয়েছে। এমনকি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে শিগগিরই ওই অঞ্চলে ইরানের অন্যান্য মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মঙ্গলবার গাজার হাসপাতালে বোমা হামলায় ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছিল, গত ১১ দিনের যুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৩ হাজার ফিলিস্তিনি নিহত ও আরও ১২ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস।

• গাজার হাসপাতালে হামলা ‘অন্য দল করেছে’ বলে মনে হচ্ছে : বাইডেন
ইসরায়েলের তেল আবিবে পৌঁছানোর কয়েক মিনিট পর বুধবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাথে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিবে পৌঁছানোর পর হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেন তিনি।

বাইডেন বলেন, গাজার আল-আহলি হাসপাতালের বিস্ফোরণটি ইসরায়েল নয়, গাজার অন্য সন্ত্রাসী গোষ্ঠী করেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে এই হামলা অন্য দল করেছে বলে আমারা মনে হচ্ছে, ইসরায়েল নয়।

নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বক্তব্য শুরু করেন জো বাইডেন। তিনি বলেন, ‘আমি একেবারে সাধারণ একটি কারণে আজ এখানে উপস্থিত হতে চেয়েছিলাম। আমি চাই ইসরায়েলের জনগণ এবং বিশ্বের মানুষ জানুক যে, যুক্তরাষ্ট্র কার পাশে দাঁড়িয়েছে… আমি ব্যক্তিগতভাবে এখানে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম।’

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী গোষ্ঠী হামাস ৩১ আমেরিকানসহ ১ হাজার ৩০০ মানুষকে হত্যা করেছে। এটা কোনো অতিশয়োক্তি নয়, কেবল হত্যা। তারা শিশুসহ অসংখ্য মানুষকে জিম্মি করেছে।

তিনি বলেন, ‘তারা এমন খারাপ এবং নৃশংস কাজ করেছে, যা আইএসের সাথে কিছুটা মিলে যায়।’ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, ‘আমেরিকানরা আপনাদের সাথে শোক পালন করছে, তারা সত্যিই শোকাহত। আমেরিকানরা চিন্তিত… কারণ তারা জানেন, আপনাকে যা করতে হবে সেটা সহজ হবে না।

তিনি বলেন, ফিলিস্তিনের সব জনগণের প্রতিনিধিত্ব করে না হামাস। তারা ফিলিস্তিনিদের জন্য কেবল ভোগান্তি এনেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো ইসরায়েলের একটি মানদণ্ড রয়েছে। আমরা কী করতে যাচ্ছি তা তারা দেখতে চাইছে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তাঁর এই…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর খুলশীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা এবং ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৭।…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!
সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
কুমিল্লার দেবিদ্বারে আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের অডিটোরিয়ামে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকার বেগম সুফিয়া মডেল হাইস্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউটে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে কাউকে হেয় করা এবং সেসব কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!
যে বয়সে বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার কথা, সেই বয়সে নিজের পিতৃপরিচয়ের স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন কলেজছাত্র কামরুল ইসলাম অনিক। মাকে সঙ্গে নিয়ে জন্মদাতা বাবার…
 ১৫ অক্টোবর ২০২৬    রাজশাহী