প্রচ্ছদ    আন্তর্জাতিক   মনে হচ্ছে রায় আগেই লিখে...

মনে হচ্ছে রায় আগেই লিখে রেখেছিলেন বিচারক: সাংবাদিক হামিদ মীর

৫ আগস্ট ২০২৩ ১১:১৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় আদালতের তিন বছরের কারাদণ্ডের ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ও প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর। তিনি বলেছেন, এই মামলার রায় অত্যন্ত তড়িঘড়ি করে ঘোষণা করা হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হয়েছে বিচারক রায় ঘোষণার জন্য আজকের সকালের অপেক্ষায় ছিলেন!

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলাটি অত্যন্ত স্পষ্ট ছিল। কিন্তু ট্রায়াল কোর্ট ও অতিরিক্ত জেলা দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার যেভাবে মামলাটি পরিচালনা করেছেন তা অনেক প্রশ্ন উত্থাপন করবে।

শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ইমরান খানকে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের সাজা ঘোষণার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য ইমরান খানকে দেশটির সক্রিয় রাজনীতিতে নিষিদ্ধ করেছে আদালত।

আরও পড়ুন

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!

দেশটির রাজধানীর জেলা ও দায়রা আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় উপহার তছরুপের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেছে। যদিও শুরু থেকে ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ৭০ বছর বয়সী ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী কেনাকাটায় দুর্নীতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছিল। বিদেশ সফরের সময় বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া এসব উপহার সামগ্রীর মূল্য ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপির বেশি।

মামলার গ্রহণযোগ্যতা বাতিল চেয়ে ইমরান খানের করা আবেদন খারিজ করে দিয়ে শনিবার ইসলামাবাদের অতিরিক্ত ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।

তোশাখানা মামলার রায়ের বিষয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে হামিদ মীর বলেছেন, ‘আজকের রায় অপ্রত্যাশিত ছিল না। প্রত্যেক পাকিস্তানি জানতেন যে, এই রায় হবে।’

তিনি আরও বলেছেন, ‘ইমরান খান ও তার আইনজীবীরা মামলাটি অন্য আদালতে স্থানান্তর করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু মনে হচ্ছে বিচারক রায় আগেই লিখে রেখেছিলেন এবং আজ সকালে ঘোষণা করার অপেক্ষায় ছিলেন।’

‘আপাতদৃষ্টিতে ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ওজন বহন করে। তবে আদালত যেভাবে মামলাটি পরিচালনা করেছে এবং এই বিষয়ে বিচারক যে আচরণ করেছেন, তা যথেষ্ট প্রশ্নবিদ্ধ।’

হামিদ মীর বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে এবং ইমরান খানের পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা  লক্ষ করা গুরুত্বপূর্ণ যে, এই দেশের আরেকজন প্রধানমন্ত্রী সাজা পেয়েছেন।

‘কেবল প্রধানমন্ত্রীরা শাস্তি পান এবং যারা সংবিধানকে চূর্ণ-বিচূর্ণ করেন, তারা মুক্ত হয়ে চলে যান,’ বলেন তিনি।

• বড় সিদ্ধান্ত
দেশটির আরেক জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনসার আব্বাসি এই রায়কে একটি ‘বড় সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তোশাখানা মামলাটি মেগা দুর্নীতিগুলোর একটি হোক বা না হোক, আপনি যখন নওয়াজ শরিফকে সুপ্রিম কোর্টের  অযোগ্য ঘোষণার দিকে তাকান, তখন ধরে নিতে হবে এই মামলাটিও শক্তিশালী ছিল।

আনসার আব্বাসি বলেন, ইমরান খান ও তার আইনজীবীরা এই সত্য সম্পর্কে জানতেন। এই কারণে তারা মামলার কৌশলগত বিভিন্ন বিষয়ের দিকে নজর দিয়েছিলেন এবং শুনানি বন্ধ করার চেষ্টা করেছিলেন।

‘এটা শক্তিশালী একটি মামলা ছিল। কারণ সব সংসদ সদস্যকে প্রতি বছর প্রকাশ্যে সম্পদের ঘোষণা দিতে হয়… যদি সেই ঘোষণায় কোনও বিচ্যুতি ধরা পড়ে, তাহলে তা বড় সমস্যা হয়ে দাঁড়ায়।’

তিনি বলেন, ইমরান খান প্রথমে তার সম্পদের ঘোষণা দেননি। বরং গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার ২ বছর পর নিজের সম্পদের ঘোষণা দিয়েছিলেন তিনি।

দেশটির এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ইমরান খান একটি সুবিধাও পেয়েছেন। কারণ মামলাটির বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়নি। একটি নিম্ন আদালতে শুনানি হয়েছে। এর ফলে তিনি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

• দুর্ভাগ্যজনক
মামলা রায়ের বিষয়ে দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শাহজাইব খানজাদা বলেছেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে, আরেকজন প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

তোশাখানা মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, রায় খুব তাড়াতাড়ি ঘোষণা করা হয়েছে। কারণ এই মামলার কিছু পিটিশন এখনও ইসলামাবাদ হাইকোর্টে রয়েছে; যেগুলোর নিষ্পত্তি হয়নি।

শাহজাইব খানজাদা বলেন, পিটিশনগুলোর মধ্যে কয়েকটির শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে পিটিআই চেয়ারম্যানের জমা দেওয়া সাক্ষী তালিকা বিচারক দিলাওয়ারের খারিজ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে করা একটি পিটিশনও রয়েছে। যদি ইসলামাবাদ হাইকোর্ট বিচারককে সাক্ষীর বক্তব্য বিবেচনা করা উচিত বলে সিদ্ধান্ত জানিয়ে দেয়, তাহলে বিচার আবার শুরু হবে। তবে এখন যে রায় ঘোষণা করা হয়েছে, কীভাবে তা কার্যকর হবে সেটি নিয়ে অস্পষ্টতা রয়েছে।

• তোশাখানা মামলার আদ্যোপান্ত
গত বছরের ২১ অক্টোবর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সাবেক এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী সম্পর্কে ‘মিথ্যা বিবৃতি ও ভুল ঘোষণা’ দিয়েছিলেন বলে জানায়। একই সঙ্গে দেশটির সংবিধানের ৬৩(১)(পি) অনুচ্ছেদের অধীনে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে।

পরবর্তীতে দেশটির নির্বাচনী এই পর্যবেক্ষক সংস্থা রাজধানী ইসলামাবাদের একটি দায়রা আদালতে ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই সময় পিটিআই প্রধানের বিরুদ্ধে ফৌজদারি মামলার আবেদনে ক্ষমতায় থাকাকালীন বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত উপহার সম্পর্কে ইমরান খান ইসিপিকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এরপর ট্রায়াল কোর্ট গত ১০ মে পিটিআই চেয়ারম্যানকে অভিযুক্ত করে এবং মামলাটির গ্রহণযোগ্যতা বাতিল চেয়ে ইমরান খানের করা আবেদন খারিজ করে দেয়।

ইসলামাবাদের হাইকোর্ট গত ৪ জুলাই ট্রায়াল কোর্টের রায় বাতিল এবং আবেদনকারীকে পুনরায় শুনানিতে অংশগ্রহণ ও সাত দিনের মধ্যে এই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়।

৮ জুলাই দায়রা আদালতের অতিরিক্ত বিচারক হুমায়ুন দিলাওয়ার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে ইমরান খানের আইনজীবীরা এই মামলার কার্যক্রমের বিরুদ্ধে আবারও ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেন।

বিচার প্রক্রিয়া চলাকালীন ইমরান খানের আইনজীবীরা তার ফেসবুক পোস্টের ভিত্তিতে আদালতের বিচারকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও এনেছিলেন এবং মামলাটি অন্য আদালতে স্থানান্তর চেয়েছিলেন।

২ আগস্ট ট্রায়াল কোর্ট পিটিআই চেয়ারম্যানের জমা দেওয়া মামলার সাক্ষীদের তালিকা খারিজ করে জানায়, ইমরান খান তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রমে সাক্ষীদের ‘প্রাসঙ্গিকতা’ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। পরে ইমরানের আইনজীবীদের পক্ষ থেকে ট্রায়াল কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতেও চ্যালেঞ্জ করা হয়।

পরবর্তীতে পিটিআই চেয়ারম্যান আবার হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে মামলাটি অন্য আদালতে স্থানান্তরের আবেদন করেন।

গত ৪ আগস্ট ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক নির্বাচন কমিশনের অভিযোগ দাখিলের এখতিয়ার ও এতে পদ্ধতিগত কোনও ত্রুটি হয়েছে কি না তা পুনঃপরীক্ষা করার নির্দেশ দিয়ে বিষয়টিকে ট্রায়াল কোর্টে ফেরত পাঠান।

প্রধান বিচারপতি ইমরান খানের দায়ের করা চারটি পিটিশন— বিচারব্যবস্থা, ত্রুটিপূর্ণ অভিযোগ, মামলা স্থানান্তর এবং বিচারকের বিতর্কিত ফেসবুক পোস্টের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন।

শনিবার বিচারক হুমায়ুন দিলাওয়ার যখন এই মামলার শুনানি পুনরায় শুরু করেন, তখন পিটিআই চেয়ারম্যানের কোনও প্রতিনিধি তার সামনে উপস্থিত ছিলেন না। এরপর আদালত একাধিকবার শুনানি মুলতবি করে এবং ইমরানের আইনজীবী দলের কেউ হাজির না হওয়ায় রায় সংরক্ষণ করেন।

পরে বিচারক রায় ঘোষণা করে বলেন, পিটিআই প্রধানকে দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:বাংলাদেশ রেলওয়ের জন্য চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত প্রথম চালানের ১৮টি লিংক হফম্যান বুশ (LHB) ব্রডগেজ রেলকোচ দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ…
 ১৬ অক্টোবর ২০২৬    খুলনা

তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার তালতলী উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার ১১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বরিশাল

কুড়িগ্রামে প্রস্তাবিত বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

কুড়িগ্রামে প্রস্তাবিত বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!
শাহ আলম, কুড়িগ্রাম:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম প্রশাসনের পাল্টাপাল্টি মতামতের কারণে দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন নিয়ে…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আজিজুল মিয়া (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায়…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্মীয় পরিচয় যা-ই হোক, সব নাগরিকের অধিকার সমান: কুমিল্লায় কৃষিমন্ত্রী

ধর্মীয় পরিচয় যা-ই হোক, সব নাগরিকের অধিকার সমান: কুমিল্লায় কৃষিমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি:ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, হিন্দু,…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

বিয়ের আগের দিন বরের মৃত্যু, আনন্দ মুহূর্তেই বিষাদে!

বিয়ের আগের দিন বরের মৃত্যু, আনন্দ মুহূর্তেই বিষাদে!
রাত পোহালেই বিয়ে, পরদিন বৌভাত। কনের বাড়িতে বরবরণের প্রস্তুতি, গেটজুড়ে আলোকসজ্জা, দুই বাড়িতেই চলছিল আনন্দ-উৎসব। স্বজন ও প্রতিবেশীদের নিয়ে যখন বিয়ের আয়োজন ঘিরে ব্যস্ত দুই…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটকের কিছুক্ষণ পর শিক্ষার্থী আন্দোলনের সংগঠক নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ। সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত