স্টাফ রিপোর্টার: ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, জঙ্গিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমসহ র্যাব কাজ করছে। আশা করি আমরা তাদের গ্রেফতার করতে পারবো।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা দায় এড়াতে পারি না। জঙ্গিদের বিষয়ে আগের তথ্য থাকলে পদক্ষেপ নেওয়া সহজ হতো। অথবা পালিয়ে যাওয়ার বিষয়টা রোধ করা যেত। তবে তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তাদের আগের অপরাধ কার্যক্রম, বিভিন্ন স্থানে বিচরণের সিসিটিভি ফুটেজ সবকিছু মূল্যায়ন করে আমরা এগোচ্ছি।
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

পলাতক দুই জঙ্গি দেশে আছে না দেশের বাইরে পালিয়ে গেছেন- এমন প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, এখনো নিশ্চিত নই, তবে যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে।















