প্রচ্ছদ    জাতীয়   ডলার সঙ্কটে বাড়ছে এলসি জটিলতা

ডলার সঙ্কটে বাড়ছে এলসি জটিলতা

১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ঊর্ধ্বমুখি জ্বালানীর দাম
গরমে বিদ্যুৎ সঙ্কট তীব্র হওয়ার শঙ্কা
স্টাফ রিপোর্টার:
গরমে বিদ্যুৎ সঙ্কট তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। ইতোমধ্যে ডলার সংকটে বিদ্যুৎ ও জ¦ালানি খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ব্যাহত হচ্ছে গ্যাস, কয়লা ও জ¦ালানি আমদানি। ফলে কমে যাচ্ছে গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন। ইতোমধ্যে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। অথচ আগামী মার্চ থেকেই গরম পড়লে বিদ্যুতের চাহিদাও বাড়বে। বিদ্যমান পরিস্থিতিতে তখন লোডশেডিং বাড়বে।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডলার সংকটে বাঁধার মুখে পড়ছে গ্যাস, কয়লা ও জ¦ালানি তেল আমদানি। আর আন্তর্জাতিক বাজারে গত এক বছরের তুলনায় সব ধরনের জ¦ালানির দাম এখনো প্রায় দ্বিগুণেরও বেশি। তবে গত জুলাইয়ের তুলনায় দাম কিছুটা কমেছে। মূলত ডলার সংকটের কারণেই দাম বেড়েছে। গত এক বছরে ডলারের দাম ২১ টাকা বৃদ্ধিতে জ¦ালানি আমদানির খরচও বেড়েছে। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর বেশির ভাগেরই জ¦ালানি হচ্ছে গ্যাস, কয়লা ও তেল। তাছাড়া শিল্পে ব্যবহৃত ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোও হয় গ্যাস ও তেল দিয়ে পরিচালনা করা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও তেল অপরিহার্য কাঁচামাল। গ্যাসের বড় অংশ দেশ থেকে জোগান দেয়া হলেও কিছু আমদানি করা হয়। কিন্তু জ¦ালানি তেলের পুরোটাই আমদানি করতে হয়। তাছাড়া কয়লারও বেশির ভাগ আমদানি করা হয়। আর ওসব আমদানির এলসি খুলতে ডলার প্রয়োজন। কিন্তু ডলার সংকটে গত কয়েক মাস ধরেই আমদানি বাধাগ্রস্ত হচ্ছে।
সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই ডিসেম্বরে জ¦ালানি তেল আমদানির এলসি ৩৬ শতাংশ ও আমদানি বেড়েছে ৪৬ শতাংশ। তার মধ্যে পরিশোধিত তেল আমদানির এলসি ৭৬ শতাংশ ও আমদানি বেড়েছে ১০৪ শতাংশ। ওসব তেল পরিবহণ ও কৃষি খাতে ব্যবহৃত হয়। অপরিশোধিত জ¦ালানি তেলের বড় অংশই বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যবহৃত হয়। বিদ্যুৎ খাতের অন্যতম কাঁচামাল জ¦ালানি তেল আমদানির এলসি গত জুলাই ডিসেম্বরে কমেছে ৪৪ শতাংশ এবং আমদানিও কমেছে ৫৩ শতাংশ। ফলে আগামী কয়েক মাসে আমদানি আরো কমবে। আন্তর্জাতিক বাজারে জ¦ালানি তেলের দাম গত এক বছরের তুলনায় বেড়েছে। গত বছরের ডিসেম্বরে প্রতি ব্যারেল অপরিশোধিত জ¦ালানি তেলের দাম ছিল ৫৫ ডলার। গত জুলাইয়ে তা বেড়ে সর্বোচ্চ ১২৭ ডলারে উঠে। তবে এখন তা কমে ৭৮ ডলারে নেমেছে। এক বছরের তুলনায় দাম এখনো বেশি। ডলার সংকট ও জ¦ালানি তেলের দাম বাড়তে থাকলে গত আগস্টে সরকার জ¦ালানি তেলনির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে কিছু কেন্দ্র খোলা হলেও জ¦ালানির অভাবে সেগুলো বন্ধ রয়েছে।
সূত্র আরো জানায়, ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে জ¦ালানি তেল আমদানি করা হয়। তাদের কাছ থেকে ঋণ নিয়ে তেল আমদানির পর বিক্রি করে ওসব অর্থ পরিশোধ করা হয়। তেল বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ঋণ পরিশোধের জন্য টাকা ব্যাংকে জমা দিলেও ডলারের অভাবে পরিশোধ করা যাচ্ছে না। তাতে ঋণের বেশ কয়েকটি কিস্তি আটকে গেছে। বকেয়া পড়েছে ১৪০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকা। তার মধ্যে ১২২ কোটি ডলার বা ১৩ হাজার কোটি টাকা পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যদিও বাংলাদেশ ওই মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। তাছাড়া বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে কয়লা আমদানির এলসি খোলা ও আমদানি দুটোই কমেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কয়লার দামও বেড়েছে। ফলে পরিমাণগত হিসাবে কয়লার আমদানি অনেক কম।
গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু হয়। তখন থেকে কয়লার চাহিদা বাড়লেও ডলার সংকটে আমদানি করা সম্ভব হচ্ছে না। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে ৪১ কোটি ৪৭ লাখ ডলারের কয়লা আমদানির এলসি খোলা হয়েছিল। কিন্তুমাত্র ২৮ কোটি ২৪ লাখ ডলারের কয়লা আমদানি করা হয়। একইভাবে গত অর্থবছরের একই সময়ে ৪৫ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল। কিন্তু আমদানি হয় ৩০ কোটি ডলারের। ওই সময়ে এলসি কমেছে প্রায় ৮ শতাংশ ও আমদানি কমেছে ৪ শতাংশ। কয়লা সংকটে জানুয়ারির মধ্যভাগে বন্ধ হয়ে যায় রামপাল বিদ্যুৎকেন্দ্র। বর্তমানে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো কয়লা সরবরাহ করতে গড়িমসি করছে।
এদিকে গত সেপ্টেম্বর থেকে বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাস আমদানি বন্ধ। আর আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় আমদানিও কমে গেছে। সরকারের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের বড় অংশই জ¦ালানি খাতের। সরকারি সংস্থাগুলোর স্বল্পমেয়াদি ঋণ ৫৮ কোটি ডলার, দীর্ঘমেয়াদি ঋণ ৬৩৩ কোটি ডলার। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি ঋণ ৩৪ কোটি ডলার। দীর্ঘমেয়াদি ঋণ নেই। ওসব ঋণের বড় অংশই জ¦ালানি খাতের। ডলার সংকটের কারণে এখন ওসব ঋণ পরিশোধও বিলম্বিত হচ্ছে। 
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি