প্রচ্ছদ    জাতীয়   রাষ্ট্রসংস্কারের মূলনীতি হোক কোর’আন :...

রাষ্ট্রসংস্কারের মূলনীতি হোক কোর’আন : হোসাইন মোহাম্মদ সেলিম

২৩ নভেম্বর ২০২৪ ০১:৩৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাষ্ট্রসংস্কারের মূলনীতি হোক কোর’আন। কারণ মানুষের তৈরি বিধান, সিস্টেম ত্রুটিযুক্ত। এই ত্রুটিযুক্ত সিস্টেম সংস্কার করেও লাভ নেই। এতে বৈষম্য দূর হবে না, ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর যাত্রাবাড়ীর গেন্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে হেযবুত তওহীদের আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে হোসাইন মোহাম্মদ সেলিম রাষ্ট্রব্যবস্থা সংস্কারে ইসলামের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। এই রূপরেখায় আল্লার বিধানকে মানদণ্ড করে রসুল (সা.) এর প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থাকে স্ট্যান্ডার্ড ধরে আধুনিক বাংলাদেশের শাসনব্যবস্থা, রাষ্ট্রপ্রধান ও চেইন অব কমান্ড, প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক দল, বিচার বিভাগ, শিক্ষাব্যবস্থা, সামরিক বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থব্যবস্থা, বিভিন্ন ধর্মের মানুষের প্রতি আচরণ, নারী অধিকার, শাসকের সমালোচনা ও জবাবদিহিতা, পররাষ্ট্রনীতি, প্রকৃতি পুনরুদ্ধার, কৃষি ব্যবস্থা, পরিবহন ব্যবস্থাসহ সকল বিষয় তুলে ধরেন।

আরও পড়ুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

এর আগে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় স্বাধীনতার পর থেকে বহু ধরনের সরকার ব্যবস্থা গঠন হয়েছে, বহুবার বহু সংস্কার হয়েছে কিন্তু জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন আমরা দেখি নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অধীনে বিভিন্ন দিক থেকে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রস্তাব আসছে। সাধারণ মানুষের মধ্যেও একটা বৈষম্যহীন, অন্যায়, অবিচার, দুর্নীতি, অপরাজনীতিমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেতনা সৃষ্টি হয়েছে।

একটি রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে কি না তা নির্ভর করে ঐ রাষ্ট্রে গৃহীত ব্যবস্থা, নিয়ম-কানুন বা সিস্টেমের উপরে। সিস্টেমটা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কখনোই সেখানে শান্তি আসবে না। এজন্য প্রয়োজন একটা নির্ভুল ব্যবস্থা বা সিস্টেম। যা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। একমাত্র আল্লার দেওয়া জীবনব্যবস্থা, আল্লার দেওয়া সিস্টেম ইসলামই পারে ন্যায়, সাম্য, সুবিচার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে -মন্তব্য করেন তিনি।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যদি আমরা বাস্তবিক অর্থে শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, চূড়ান্ত সিদ্ধান্তের প্রশ্নে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম-বিধান মানবো না। যদি না মানি তাহলে ভিন্ন কথা। কিন্তু শান্তিতে বসবাস করতে হলে আল্লার তওহীদের, সার্বভৌমত্বের বিকল্প নাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন, প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের মুখপাত্র ও আন্তুর্জাতিক প্রচার সম্পাদক মশিউর রহমান, নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, তথ্য সম্পাদক এস এম সামছুল হুদা, সাহিত সম্পাদক রিয়াদুল হাসান প্রমুখ। এছাড়াও হেযবুত তওহীদের কেন্দ্রীয় সম্পাদক ও সকল পর্যায়ের আমিরগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে সকল ধরনের বৈষম্যহীন, অন্যায়, অবিচার, দুর্নীতি, অপরাজনীতিমুক্ত এবং ন্যায়, সুবিচার, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা ইসলামকে প্রস্তাব করেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রস্তাবনায় আল্লাহর হুকুম ও রসুল (সা.) এর নীতি অনুযায়ী শাসনব্যবস্থা, অর্থব্যবস্থা, বিচারব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা, শ্রমব্যবস্থা, পরিবহন ব্যবস্থাসহ সকল বিষয়ে পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়। যেখানে সংস্কারের মূলনীতিই হচ্ছে, সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়া। হেযবুত তওহীদের ঢাকা আমির ডা. মাহবুব আলম মাহফুজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উপস্থাপনা করেন কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান সুমন।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক