প্রচ্ছদ    আন্তর্জাতিক   কানাডায় ব্যাপক ভারতবিরোধী বিক্ষোভ শিখদের

কানাডায় ব্যাপক ভারতবিরোধী বিক্ষোভ শিখদের

২৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কানাডায় বসবাসরত শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশটির তিনটি শহরে বিক্ষোভ করেছেন কানাডীয় শিখরা। সোমবার রাজধানী অটোয়া-টরন্টো-ভ্যানকুভার— তিন শহরে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন শত শত শিখ ধর্মাবলম্বী।

কানাডায় ভারতের যে দূতাবাস ও কনস্যুলেট কার্যালয়গুলো রয়েছে, সেসব এই তিনটি শহরেই অবস্থিত।

দেশটির নাগরিক ও দেশটির শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জর নিহতের পর থেকে কানাডীয় শিখরা নিরাপত্তাহীনতায় ভুগছেন— উল্লেখ করে টরন্টোতে বসবাসরত শিখ কমিউনিটির সদস্য জয় সিং হোথা এএফপিকে বলেন, ‘আমাদের বাড়ি পাঞ্জাবে। সেখানে নিরাপত্তাজনিত সমস্যার কারণে এখানে এসে স্থায়ী হয়েছি। এখন দেখা যাচ্ছে— আমরা এখানেও নিরাপদ নই।’

আরও পড়ুন

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

টরন্টো বিক্ষোভে অংশ নেওয়া অপর বিক্ষোভকারী হারপাল সিং গোসাল বলেন, ‘ভারতীয়রা সন্ত্রাসী। তারা ভ্যানকুভারে আমাদের ভাইকে হত্যা করেছে। আমাদের প্রধানমন্ত্রী (জাস্টিন ট্রুডো) পার্লামেন্টে যা বলেছেন, তাতে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা অবিলম্বের এই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

সোমবার রাজধানীসহ কানাডার যে তিন শহরে হওয়া বিক্ষোভে অংশ নেওয়াদের অনেকের হাতেই শিখ ধর্মাবলম্বীদের ঘোষিত পৃথক রাষ্ট্র খালিস্তানের পতাকা দেখা গেছে। এ থেকে বোঝা যায়, খালিস্তান আন্দোলনের নেতৃত্বদানকারী দুই রাজনৈতিক গোষ্ঠী খালিস্তানি টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিসের কানাডা শাখা এই বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকায় ছিল।

ভারতের পরই যে দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিখ বসবাস করেন, তার নাম কানাডা। দেশটির ২০২১ সালের জনশুমারির তথ্য বলছে, প্রায় ৮ লাখ শিখ ধর্মাবলম্বী বসবাস করেন কানডায়।

হরদীপ সিং নিজ্জর ছিলেন কানাডার বসবাসকারী শিখদের একজন নেতা । ১৯৭৭ সালে তিনি ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে দেশটিতে গিয়েছিলেন, পরে সেখানাকার নারিকত্বও অর্জন করেন তিনি।

এদিকে ভারতের একজন তালিকাভুক্ত ‘ফেরার’ সন্ত্রাসীও ছিলেন হরদীপ। ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানি টাইগার ফোর্স এবং ‘শিখস ফর জাস্টিস’ কানাডা শাখার নেতা ছিলেন তিনি। দু’টি সংগঠনই ভারতে নিষিদ্ধ। হরদীপকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাতে আগ্রহী ছিল ভারত।

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভার শহরের একটি গুরুদুয়ারার (শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়) কাছে আততায়ীর গুলিতে নিহত হন হরদীপ সিং নিজ্জর

এই হত্যাকাণ্ডের জন্য সম্প্রতি ভারতকে সরাসরি দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১৮ সেপ্টেম্বর  সোমবার কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ট্রুডো বলেন, তার দেশের গোয়েন্দারা হরদীপ হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন।

কানাডার জন্য এই ঘটনাটি যে তীব্র অবমাননাকর, তা বোঝাতে গিয়ে পার্লামেন্ট ভাষণে ট্রুডো বলেন, ‘কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের জড়িত থাকার বিষয়টি আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন।’

ভারতের সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা যেভাবে কাজ করে, এই ঘটনা (হরদীপ হত্যা) সেই মৌলিক নিয়মনীতির পরিপন্থী।’

ট্রুডো পার্লামেন্টে এই অভিযোগ তোলার পরদিনই কানাডায় নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসি উইং (র) কানাডা শাখার প্রধানকে বহিষ্কারাদেশ দেয় কানাডীয় সরকার।

এদিকে ট্রুডোর এই বক্তব্যের পর থেকে নজিরবিহীন টানাপোড়েনে জড়িয়ে পড়েছে কানাডা ও ভারত।ভারতের কেন্দ্রীয় সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে, সেই সঙ্গে ট্রুডোর বক্তব্য এবং ভারতীয় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কারের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধও হয়েছে দেশটি। ‘র’ কানাডীয় শাখার প্রধানকে বহিষ্কারাদেশ দেওয়ার পরের দিনই পাল্টা ব্যবস্থা ভারতের কানাডার দূতাবাসের একজন জেষ্ঠ্য কূটনীতিকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

কাতার হয়ে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ যাত্রী!

কাতার হয়ে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ যাত্রী!
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী অবশেষে বিকল্প পথে দেশে ফিরেছেন। নির্ধারিত সময়ে ফিরতে না পেরে…
 ১৬ অক্টোবর ২০২৬    রাজশাহী

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়, আবেগাপ্লুত শিক্ষার্থীরা!

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়, আবেগাপ্লুত শিক্ষার্থীরা!
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

দেশ উগ্র-ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলমের উদ্বেগ!

দেশ উগ্র-ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলমের উদ্বেগ!
দেশের রাজনীতি উগ্র-ডানপন্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, বিভিন্ন ধারার ডানপন্থি শক্তির সম্মিলিত অবস্থান এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ!

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। সীমান্তের নো ম্যানস ল্যান্ডে…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী!

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী!
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার নতুন করে এমন ঘটনা ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর