প্রচ্ছদ    আন্তর্জাতিক   লেবানন-ইসরায়েল সীমান্তে ব্যাপক সংঘর্ষ

লেবানন-ইসরায়েল সীমান্তে ব্যাপক সংঘর্ষ

১৭ অক্টোবর ২০২৩ ০২:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে ব্যাপক অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লেবাননের সশস্ত্র ইসলামিগোষ্ঠী হিজবুল্লাহর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর সংঘাতে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। একই দিনে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন ইসরায়েলি আহত হয়েছেন।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার লেবানন-ইসরায়েল সীমান্তে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

ইসরায়েলের উত্তরাঞ্চলের সাফেদ শহরের জিভ মেডিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালের দিকে লেবানন থেকে ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের মেটুলা শহরে আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা বেসামরিক নাগরিক নাকি সামরিক বাহিনীর সদস্য তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে হামলার পর লেবানন সীমান্তের কাছের গ্রামগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, দক্ষিণ লেবাননের সীমান্তের কিছু এলাকায় কামান ও সাদা ফসফরাস নিক্ষেপ করেছে ইসরায়েল। আর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সীমান্তের ওপার থেকে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলে আঘাত হানার পর তাদের ট্যাংকগুলো লেবাননে পাল্টা গোলাবর্ষণ করেছে।

আরও পড়ুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

মঙ্গলবার সকালের দিকে ইসরায়লের সেনাবাহিনী জানায়, ইসরায়েল-লেবানন সীমান্তে বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টার সময় হিজবুল্লাহর সদস্যদের সাথে সৈন্যদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলি সৈন্যদের গুলিতে হিজবুল্লাহর চার সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত একটি ড্রোন ভিডিওতে দেখা যায়, সীমান্ত প্রাচীরের কাছে হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্যবস্তু করছেন ইসরায়েলি সৈন্যরা। এর কিছুক্ষণের মধ্যে সেখানে বিস্ফোরণ ঘটে।

গত সপ্তাহে দক্ষিণ লেবাননে সক্রিয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী আরেক গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্যরা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন। এ সময় ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হন।

গাজায় ইসরায়েলের পরিকল্পিত স্থল অভিযান ঘিরে হামাসের প্রতি সমর্থন জানিয়ে লেবাননের হিজবুল্লাহ এবং ওই অঞ্চলের ইরান-সমর্থিত অন্যান্য গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত হিজবুল্লাহ ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলা সীমান্তের কয়েকটি শহরে সীমাবদ্ধ রয়েছে। এদিকে, ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, হিজবুল্লাহ যুদ্ধের নতুন ফ্রন্ট চালু করলে পুরো লেবানন তার পরিণতি ভোগ করবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন