প্রচ্ছদ    আন্তর্জাতিক   কানাডায় ভারত সরকারের বিরুদ্ধে শিখদের...

কানাডায় ভারত সরকারের বিরুদ্ধে শিখদের ব্যাপক বিক্ষোভ

২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগে ভারত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কানাডিয়ান শিখরা। স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশটির তিনটি শহরে ভারতের কূটনৈতিক মিশনের বাইরে এসব বিক্ষোভ হয়।

 

ব্রিটিশ কলাম্বিয়ার ওই শিখ বিচ্ছিন্নতাবাদীর হত্যার সঙ্গে নয়াদিল্লির যোগসূত্র থাকতে পারে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনার এক সপ্তাহ পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

এর আগে গত সপ্তাহে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেসময় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

বিজ্ঞাপন

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে।

রয়টার্স বলছে, শিখ নেতা নিজ্জারের হত্যার প্রতিবাদে সোমবার কানাডায় বিক্ষোভ করেন শিখরা। টরন্টোতে প্রায় ১০০ জন বিক্ষোভকারী ভারতীয় পতাকা পুড়িয়ে দেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত কার্ডবোর্ডে জুতা দিয়ে আঘাত করেন।

এছাড়া প্রায় ২০০ জন বিক্ষোভকারীও ভ্যাঙ্কুভারে ভারতীয় কনস্যুলেটের বাইরে জড়ো হয়েছিলেন। অন্যদিকে রাজধানী অটোয়াতে ভারতীয় হাইকমিশনের (দূতাবাস) সামনে প্রায় ১০০ জন বিক্ষোভকারী জড়ো হন। এসময় তাদের হাতে ‘খালিস্তান’ লেখা হলুদ পতাকা ছিল।

অটোয়ায় ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভে অংশ নেন রেশমা সিং বলিনাস নামের এক বিক্ষোভকারী। তিনি বলেন, ‘আমরা জাস্টিন ট্রুডোর কাছে সত্যিই কৃতজ্ঞ… আমরা চাই যে এই কাপুরুষোচিত কাজের শেষ দেখতে কোনও চেষ্টা বাকি না থাকুক। ভবিষ্যতে নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করতে কানাডার উচিত ভারতের ওপর চাপ সৃষ্টি করা।’

শিখ জনগোষ্ঠী ভারতের ১৪০ কোটি জনসংখ্যার মাত্র দুই শতাংশ হলেও পাঞ্জাবে তারা সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে পাঞ্জাবের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক শিখ বাস করেন কানাডায়। উত্তর আমেরিকার এই দেশটিতে বসবাসরত শিখের সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার।

 

সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় শিখ জনগোষ্ঠী অনেক বিক্ষোভ করেছে যা কার্যত ভারতকে বিরক্ত করে চলেছে। এছাড়া ভারত ২০২০ সালে নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসাবে ঘোষণা করে এবং নিজ্জারকে হত্যায় জড়িত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোর আনা অভিযোগটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

তবে ট্রুডোর এই অভিযোগ কানাডার শিখ সম্প্রদায়ের আন্দোলন ও তাদের দাবির ওপর সবার নজর এনে দিয়েছে। সোমবার টরন্টোর বিক্ষোভে অংশ নেন কুলজিত সিং। শিখস ফর জাস্টিস গ্রুপের এই সদস্য বলছেন, ‘ভারত সরকার নোংরা কৌশল ব্যবহার করেছে এবং কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।’

অবশ্য ভারতের বিরুদ্ধে ট্রুডোর এই অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি ট্রুডোর এই অভিযোগ ভারত ও কানাডার মধ্যে কুৎসিত কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যদিও এই দুটি দেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভালো বাণিজ্য সম্পর্ক রয়েছে।

 

উত্তেজনার একপর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে এবং গত বৃহস্পতিবার থেকে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত। এছাড়া কানাডা ভারতে তার কর্মীর সংখ্যা কমিয়ে এনেছে এবং বলেছে, কানাডিয়ান কিছু কূটনীতিক সোশ্যাল মিডিয়ায় হুমকি পেয়েছেন।

এই পরিস্থিতিতে টরন্টো এবং অটোয়ায় প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেওয়া কিছু বিক্ষোভকারী কানাডায় ভারতীয় হাইকমিশনার (রাষ্ট্রদূত) সঞ্জয় কুমার ভার্মাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। ভারতীয় এই রাষ্ট্রদূত অবশ্য আগেই বলেছিলেন, কর্তৃপক্ষকে বিক্ষোভের বিষয়ে অবহিত করা হয়েছে এবং তারা নিরাপত্তা প্রদান করছে।

 

সিবিসি নিউজ গত সপ্তাহে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যার বিষয়ে মাসব্যাপী তদন্তে কানাডিয়ান সরকার মনুষ্য ও সাংকেতিক উভয় ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।

এছাড়া কানাডা সরকারের ঊর্ধ্বতন একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গত জুন মাসে কানাডিয়ান এই নাগরিকের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্যের বিষয়ে যুক্তরাষ্ট্র কানাডার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

এছাড়া হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময় ওই উদ্বেগ জানান তিনি।

এছাড়া একই বিষয়ে মোদির কাছে উদ্বেগ জানিয়েছেন মার্কিন মিত্র আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

কাতার হয়ে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ যাত্রী!

কাতার হয়ে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ যাত্রী!
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী অবশেষে বিকল্প পথে দেশে ফিরেছেন। নির্ধারিত সময়ে ফিরতে না পেরে…
 ১৬ অক্টোবর ২০২৬    রাজশাহী

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়, আবেগাপ্লুত শিক্ষার্থীরা!

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়, আবেগাপ্লুত শিক্ষার্থীরা!
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

দেশ উগ্র-ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলমের উদ্বেগ!

দেশ উগ্র-ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলমের উদ্বেগ!
দেশের রাজনীতি উগ্র-ডানপন্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, বিভিন্ন ধারার ডানপন্থি শক্তির সম্মিলিত অবস্থান এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ!

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। সীমান্তের নো ম্যানস ল্যান্ডে…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী!

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী!
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার নতুন করে এমন ঘটনা ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর