প্রচ্ছদ    বিনোদন   ‘উনিশ২০’ নয়, যেন উনিশ-উনচল্লিশ

‘উনিশ২০’ নয়, যেন উনিশ-উনচল্লিশ

১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বিনোদন ডেস্ক:
আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু দুই মেরুর দু’জন মানুষ। একজন অন্যজনের থেকে একদম বিপরীত। উনিশ-বিশ নয়; তারা যেন উনিশ-উনচল্লিশ। যখন তারা সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে, যখন একছাদের নিচে আসে তখন কি হয়? অমিলটাই যেন তাদের মিল! আর বিচ্ছেদটাই যেন তাদের প্রেমের জন্মগাঁথা!
এই ফাল্গুনে ‘বড় ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আসছেন সিনেমা ‘উনিশ২০’ নিয়ে। সম্পর্ক নয়, কিছু প্রেম বিচ্ছেদে জন্মায়- এই ট্যাগলাইন নিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। দীর্ঘদিন পর এই সিনেমার মধ্য দিয়ে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। প্রথম থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি। ফিল গুড লাভ স্টোরি/ফিল গুড রোমান্স ঘরানার ৯০ মিনিটের এই সিনেমায় থাকবে তিনটি গান। এরই মধ্যে সিঁথি ও সাকিবের গাওয়া ‘পাখি পাখি মন’ দর্শকনন্দিত।
বর্তমানে বড়পর্দা কাঁপানো অ্যাকশন হিরো আরিফিন শুভ অপেক্ষায় আছেন তার রোমান্টিক এই সিনেমার মুক্তি নিয়ে। তিনি বলেন, এখন কোনো কিছুই বলতে চাই না। ১৩ তারিখ থেকে যখন মানুষ দেখা শুরু করবে, তারা কি বলবে তা জানার অপেক্ষায় আছি।
সিনেমাটা নিয়ে আপনার প্রত্যাশা কি? এমন প্রশ্নে শুভ বলেন, সিনেমাটি নিয়ে প্রত্যাশা তো আছেই। আপাতত চাই মানুষ সিনেমাটা দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কি; সব জানার জন্য মুখিয়ে আছি।
অভিনেত্রী বিন্দু আপাতত কিছু বলতে চান না। খুব করে অপেক্ষায় আছেন ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার। তবে তিনি বেশ নার্ভাস। সিনেমা মুক্তির পর সব প্রশ্নের উত্তর দিতে চার তিনি। এর আগে একই ওয়েব প্ল্যাটফর্মের জন্য মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছিলেন ‘নেটওয়ার্কের বাইরে’। যেটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল। ‘উনিশ২০’ নিয়ে আরিয়ান বলেন, আমাদের দেশে সিনেমা নির্মাণ খুব সহজ কাজ নয়। অসংখ্য প্রতিকুলতার মধ্যে দিয়ে একটা সিনেমা বানাতে হয়। কিন্তু সেসব প্রতিকুলতা, কঠিন অভিজ্ঞতা সবই মধুর হয় যখন সিনেমাটা দর্শকের ভালো লাগে। তাই আমি সিনেমা পরবর্তী অভিজ্ঞতার জন্যই বেশি অপেক্ষা করি।
সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন তা জানিয়ে এই পরিচালক বলেন, ভালো লেগেছে। স্ক্রিপ্ট রিডিং, ওয়ার্কশপ থেকে শুরু করে শুটিংয়ের শেষ দিন পর্যন্ত তারা সবাই বেশ আন্তরিক ছিলেন। আরিয়ান আরো যোগ করেন, আমাদের জীবনে অসংখ্য ক্রাইসিস, আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে উনিশ২০ একটা মন ভালো করা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সিনেমা হয়ে উঠুক এটাই আমার প্রত্যাশা। দর্শকের যদি সিনেমাটা ভালো লাগে তাহলে সে যেন তার বন্ধু-পরিবার সবাইকে নিয়ে আবারো সিনেমাটা দেখে এবং অন্যদেরও দেখতে উৎসাহিত করে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!
জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর অবদান নিয়ে প্রশ্ন…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে নির্ধারিত একটি জনসচেতনতামূলক উঠান বৈঠক স্থানীয় উগ্র গোষ্ঠীর বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র পরিচয়ে লোকজন…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে…
 ২৮ অক্টোবর ২০২৬    বরিশাল

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!
দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনাকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য জাপানিসহ তৃতীয় ভাষা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!
নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার তাড়াহুড়া করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে ধরা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাদের বিরুদ্ধে বিভাগীয়…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী
রাজনীতিতে কার ক্ষমতা বাড়ল বা কমল, তার চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!
জুবায়ের আহমেদ, স্টাফ রিপোর্টার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বৈঠকের খবর নিয়ে দলটির বিবৃতি ও তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মাকে হারালেন চিত্রনায়িকা পপি!

মাকে হারালেন চিত্রনায়িকা পপি!
ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ…
 ২৮ অক্টোবর ২০২৬    বিনোদন

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ!

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ!
বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করে দেশটিতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১০!

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১০!
স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি উচ্চগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে…
 ২৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক