প্রচ্ছদ    জাতীয়   সংখ্যানুপাতিক নির্বাচন; কীভাবে বাস্তবায়ন সম্ভব?

সংখ্যানুপাতিক নির্বাচন; কীভাবে বাস্তবায়ন সম্ভব?

১৭ অক্টোবর ২০২৪ ০৬:১১ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:
কয়েক দশক ধরেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন (পিআর) ব্যবস্থা নিয়ে আলোচনা হলেও গত কয়েক বছরে ছোট দলগুলোর পক্ষ থেকে এ দাবি জোড়ালো হচ্ছিল।
প্রথমে নির্বাচন পর্যবেক্ষক পর্যায় থেকে এ আলোচনার শুরু হলেও পরবর্তীতে ধীরে ধীরে রাজনৈতিক দল, এমনকি রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেও তা উজ্জীবিত হয়। এখন অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কর্মসূচির মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থার দাবি আবারও সামনে এসেছে। তবে বড় দল বিএনপিসহ বেশকিছু দল এর বিপক্ষে।
পৃথিবীতে সর্বাধিক প্রচলিত দুই ধরনের নির্বাচন পদ্ধতি:
পৃথিবীর ১৭০টি দেশের নির্বাচন ব্যবস্থায় অর্ধেকের মতো দেশে নির্বাচন হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে। যেটিকে বলা হয় প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর। এই পদ্ধতিতে একটি দল যত ভোট পায়, সেই অনুপাতে জাতীয় সংসদে আসন পায়। এতে একটি নির্বাচনের পর সংসদে সব দলের ও মানুষের প্রতিনিধি থাকে। পদ্ধতির আবার তিন ধরণের ব্যবস্থা রয়েছে- মুক্ত তালিকা, বদ্ধ তালিকা ও মিশ্র ব্যবস্থার নির্বাচন।
মুক্ত তালিকায় ভোটের তফসিল ঘোষণার পর দলগুলো প্রার্থীর তালিকা প্রকাশ করে। সংশ্লিষ্ট দল যত ভোট পায় তার হার অনুযায়ী সেই তালিকায় ক্রমানুসারে আসন বণ্টন হয় সংশ্লিষ্ট দলের মধ্যে। বদ্ধ তালিকা প্রার্থীদের নাম প্রকাশ করা হয় না। আর মিশ্র ব্যবস্থায় কিছু আসনে সংখ্যানুপাতিক ও কিছু আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়।
অন্য নির্বাচন ব্যবস্থাটি হলো বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থা। যেটিকে ওয়েস্ট মিনিস্টার ব্যবস্থা বলা হয়। ওয়েস্টমিনিস্টার কথাটি এসেছে লন্ডনে প্যালেস অব ওয়েস্টমিনিস্টার থেকে। এখানেই ব্রিটিশ পার্লামেন্ট অবস্থিত। মূলত, ব্রিটেনের নির্বাচন ব্যবস্থাকেই ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলা হয়। কমনওয়েলথভুক্ত দেশ বা ব্রিটিশ শাসনাধীন ছিল যে দেশগুলো, মূলত সে সকল দেশে এ ব্যবস্থায় নির্বাচন হয়।
ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় আসনভিত্তিক নির্বাচন হয়। এতে দলের ও স্বতন্ত্র প্রার্থী থাকে। যে দলের যে প্রার্থী বা যে প্রার্থী সর্বোচ্চ ভোট পায় তিনিই ওই আসন থেকে সংসদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। এই ব্যবস্থায় এককভাবে কোনো ব্যক্তি মোট ভোটের তুলনামূলক কম শতাংশ ভোট পেয়েও নির্বাচিত হতে পারে। যেমন একটি আসনে যদি ১০০টি ভোট পড়ে, আর সেখানে যদি তিনজন প্রার্থী থাকে, তারা যদি একজন ৩০, অন্যজন ৩০, অবশিষ্ট জন যদি ৪০ ভোট পান তাহলে তিনিই জয়ী হন। এক্ষেত্রে ৬০ জনের ভোটের কোনো প্রতিফলন থাকে না।
সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে দল ও রাষ্ট্রীয় কাঠামোর অবস্থান:
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৭টি দলের মধ্যে বেশ কয়টি বড় ও পুরনো দল পিআর ব্যবস্থাকে আনার জোর দাবি তুলেছে। তবে বিএনপিসহ বেশকিছু দল এর বিপক্ষেও রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের এ নিয়ে কোনো বক্তব্য এখন পর্যন্ত সেভাবে আসেনি। তবে সরকার পতনের আগে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সভায় ওয়েস্টমিনিস্টার ব্যবস্থাকেই সমর্থনের কথা জানিয়েছিলেন।
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, আমার-বাংলাদেশ বা এবি পার্টি ও জাতীয় পার্টি পিআর ব্যবস্থা প্রবর্তনের জন্য দাবি তুলেছে। সেই সেমিনারে অন্তর্র্বতী সরকারের নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংস্কার বিষয়ক কমিশন যদি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়, তার কমিশনও কিছু প্রস্তাব দেব।
এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলও (বাসদ) এই পদ্ধতিতে নির্বাচন চায়। দলগুলোর মধ্যে প্রথম এ দাবি তুলে সিপিবি। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে ২০১৩ ও ২০১৭ সালে দলটির নেতারা এ ব্যবস্থায় যাওয়ার কথা বলে। এরপর অন্যান্য দলগুলোও এ নিয়ে অবস্থান নেয়।

দলগুলোর রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সবচেয়ে জোরালো আওয়াজ তোলেন সম্প্রতি পদত্যাগী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করার আগেও তিনি বলেছেন, বর্তমান ও অতীত থেকে আহরিত অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া কর্তব্য মনে করছি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতার (হোমোজেনিটি) কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (দলীয় ভিত্তিক) নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সঙ্গে নির্বাচন চার বা আটটি পর্বে, প্রতিটি পর্বের মাঝে ৩/৫ দিনের বিরতি রেখে, অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে।
নির্বাচন বিশ্লেষকরা যা বলছেন:
নির্বাচন পদ্ধতি নিয়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, ৯০-এর দশকে আমি প্রথম ভয়েস অব আমেরিকায় এ নিয়ে অনুষ্ঠানে কথা বলেছি। শাসন ব্যবস্থাকে ট্র্যাকে আনতে হলে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা লাগবে। সে সময় বাসদ, জাসদ একমত হয়েছিল। সিপিবির সঙ্গেও আলোচনা হয়েছিল। ছোটদলগুলো স্বার্থ রক্ষার জন্য এ ব্যবস্থায় চেয়ে ভালো কিছু নেই।
বর্তমান যে ব্যবস্থা ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ বা এফপিটিপি। এই ব্যবস্থায় একজন এক ভোট বেশি হলে সেই নির্বাচিত হয়। আসন পায়। এতে মূলত মাইনরিটির শাসন নিশ্চিত হয়। কেননা, সবগুলো দলের আলাদা আলাদা ভোট যোগ করে ৭০ শতাংশ হলেও সরকার গঠন করতে পারে না। এক্ষেত্রে কোনো দল ৩০ শতাংশ ভোট অর্জন করলেও আসন বেশি পেয়ে ক্ষমতায় যেতে পারে। তার অর্থ হলো মাইনরিটির শাসন নিশ্চিত হয়। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে এ ব্যবস্থা চালু আছে। নেপালেও আংশিক এ ব্যবস্থা আছে। আমাদের এখানে নারী আসনে সীমিত আকারে এই ব্যবস্থা আছে।
পিআর এখন সময়ের দাবি, এটা বাস্তবায়ন করা দরকার। তবে জাতীয়ভাবে একটি ন্যূনতম শতাংশ ভোট পেতে হবে জাতীয় সংসদে আসন পেতে হলে। সেটা হতে পারে ৩ শতাংশ কিংবা ৫ শতাংশ। তবে এজন্য পূর্ণ জাতীয় ঐক্যমত থাকতে হবে।
সংবিধান সংশোধনের দরকার আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন তো নতুন করে সংবিধান লেখার কথাই বলা হচ্ছে। যদি নতুন করে লেখা হয় তাহলে তো আর সংশোধনের বিষয় আসে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ও ঢাকা ইন্টারন্যাশল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারি বলেন, পিআর সিস্টেম অনেক দেশেই আছে। রাজনীতি গঠিত হয় রাজনৈতিক অর্থনীতির ওপর। এই আলোচনার আগে আমাদের দেশের অর্থনীতি দেখতে হবে। মধ্যপ্রাচ্যের মানুষ কিন্তু এই চিন্তা করতেই পারছে না। পশ্চিমা দেশগুলো শিল্পায়িত, তারা কিন্তু এই ব্যবস্থা করে ফেলেছে। আমরা চিন্তা করছি। কিন্তু এজন্য ১০ থেকে ১৫ বছর সময় নেওয়া প্রয়োজন। একটা গাছ যেমন একদিনে মহীরুহ হয়ে ওঠে না, তেমনি প্রতিষ্ঠানগুলোও একদিনে গড়ে ওঠে না।
তিনি বলেন, আমাদের আইন বিভাগ, শাসন বিভাগসহ সব প্রতিষ্ঠানই তো ধ্বংস হয়ে গেছে। আগে এগুলো ঠিক করতে হবে। ব্রিটেনের রাজনৈতিক বর্তমান যে ব্যবস্থা তা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। ধীরে ধীরে হয়েছে। তাই আগে প্রতিষ্ঠানগুলো জাগ্রত করতে হবে। পলিটিক্স নিডস্ ইমিডিয়েট বেনিফিট। সবাই তাৎক্ষণিক সুবিধা চায়। বর্তমান সরকারের উচিত আগে দ্রব্যমূল্যে হাত দেওয়া।
অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারি আরও বলেন, পিআর করতে হলে তো সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু এখন কী সংসদ আছে? সংসদ তো নেই। এক্ষেত্রে সংসদকে পাশ কাটিয়ে সংবিধান লঙ্ঘন করা হলে এক সময় তাদের ফাঁসি হবে। কারণ, যারা আসবে পরবর্তীতে তারা কি মানবে? তাদের দায়িত্ব হলো নিরপেক্ষ নির্বাচন দেওয়া। সেটাই করা উচিত। যদি পিআর করতেই হয়, তবে সবগুলো দলের না হলেও অন্তত বড় দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত্যে পৌঁছতে পারলে করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিশ্ব শিশু দিবস এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)…
 ৮ অক্টোবর ২০২৬    ঢাকা

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ
সমবায় আইন ও উপ-আইন অমান্য করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর আগামী শনিবার (১০ অক্টোবর) চিটাগাং ক্লাব লিমিটেডে আহ্বান করা…
 ৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে চেতনানাশক ওষুধ স্প্রে করে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় মো. হাফিজুর রহমান শিকারী (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ…
 ৮ অক্টোবর ২০২৬    খুলনা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
 ৮ অক্টোবর ২০২৬    সারাদেশ

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, ৬ মাস পর মারা গেলেন নার্স বিথী!

পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, ৬ মাস পর মারা গেলেন নার্স বিথী!
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠার প্রায় ছয় মাস পর মারা গেলেন বিথী আক্তার (২৫) নামে…
 ৮ অক্টোবর ২০২৬    ঢাকা