ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি বলে বেলগোরোদের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলগোরোদের ভালুকি শহরের কাছে যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে। জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ বলেছে, বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি বেঁচে আছেন।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাদকভ বলেছেন, জরুরি পরিষেবা বিভাগ এবং তদন্তকারীরা ভালুকি শহরের কাছের দুর্ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছেন তারা।
দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের সাথে ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্ত রয়েছে। এক বছর ইউক্রেনে রাশিয়ার পুরোমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে প্রায়ই গোলাবর্ষণের ঘটনা ঘটছে।

















