প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইরাক থেকে মার্কিন কূটনীতিকদের সরে...

ইরাক থেকে মার্কিন কূটনীতিকদের সরে যাওয়ার নির্দেশ

২৩ অক্টোবর ২০২৩ ০৩:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইরাক থেকে মার্কিন কূটনীতিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া মার্কিন নাগরিকদের ইরাকে যেতেও নিষেধ করা হয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাক থেকে সকল কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কেবলমাত্র আপতকালীন পরিস্থিতি মোকাবিলার সঙ্গে যারা যুক্ত, তারা ইরাকে থাকবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এছাড়া মার্কিূন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও একটি নির্দেশনা জারি করেছে দেশের নাগরিকদের জন্য। তাতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে কোনও নাগরিক যেন ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার চেষ্টা না করেন।

আরও পড়ুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

ইরাকে ইতোমধ্যেই মার্কিন প্রতিনিধিদের ওপর আক্রমণ হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। সে কারণেই দেশটি থেকে কূটনীতিক এবং কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গোটা মধ্যপ্রাচ্য ঘিরেই আমেরিকার নাগরিকদের ওপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরাকে একাধিক গোষ্ঠী মার্কিন নাগরিকদের ওপর আক্রমণের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরান নিয়েও সতর্কতা
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েল-গাজা সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে ইরান। এছাড়া লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে ইরান সমর্থন করে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সেই হিজবুল্লাহ হামাসের সমর্থনে লড়াইয়ে অংশ নিয়েছে। ইসরায়েলের সঙ্গে তারাও সংঘাতে জড়িয়ে পড়েছে। ইরানের মদতেই এই ঘটনা ঘটছে বলে আমেরিকার দাবি।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও ইরান মদত দেয় বলে অভিযোগ। সম্প্রতি তারাও মার্কিন যুদ্ধজাহাজে একাধিক মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও প্রতিটি মিসাইলই আমেরিকা ধ্বংস করে দিয়েছে।

রোববার ব্লিংকেন বলেছেন, ‘ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী আমেরিকার প্রতিনিধিদের ওপর আক্রমণের চেষ্টা চালাতে শুরু করেছে। তাদের চেষ্টা যাতে বিফল হয়, তার সমস্ত ব্যবস্থা আমরা করছি।’

বস্তুত, ব্লিংকেন ‘ইরানের প্রক্সি’ শব্দটি ব্যবহার করেছেন তার বক্তব্যে। তিনি জানিয়েছেন, মার্কিন নাগরিকদের রক্ষা করার সমস্ত দায়িত্ব সরকার পালন করবে। এবং সে কারণেই ওই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হবে।

অবশ্য ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পরই ওই অঞ্চলে বহু সেনা মোতায়েন করেছে আমেরিকা। দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ ওই অঞ্চলের সমুদ্রে পাঠানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ওই এলাকায় প্রায় দুই হাজার মেরিন ফোর্সও মজুত করা হয়েছে।

মূলত ইসরায়েল-হামাস সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়নি। কিন্তু ওই অঞ্চলে সেনা পাঠিয়ে ওয়াশিংটন কার্যত সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন