প্রচ্ছদ    প্রযুক্তি   বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, বাংলাদেশের ওয়েবসাইট...

বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, বাংলাদেশের ওয়েবসাইট কতটা নিরাপদ?

২২ অক্টোবর ২০২৬ ০৮:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকি এড়াতে বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ওয়েবসাইট কতটা নিরাপদ এবং সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় কী প্রস্তুতি নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জাতীয় পোর্টাল ব্যবস্থার আওতায় থাকা প্রায় ৩৬ হাজার ৫০০টি ওয়েবসাইট পিএইচপিতে তৈরি নয়। তবে এর বাইরে থাকা সরকারি ও বেসরকারি ওয়েবসাইটগুলোর নিরাপত্তা যাচাই গুরুত্বপূর্ণ।

পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা। ওয়েবসাইটের তথ্য প্রক্রিয়াকরণ, ডেটাবেজ পরিচালনা, ব্যবহারকারীর লগইন যাচাই এবং বিভিন্ন অনলাইন সেবা চালাতে এটি ব্যবহৃত হয়। ওয়ার্ডপ্রেসের মতো জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাও পিএইচপিনির্ভর। ফলে এই ভাষার নিরাপত্তা ত্রুটি বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইটের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ পিএইচপিতে দুটি গুরুতর দুর্বলতা শনাক্ত করেছে। ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারে। এতে সার্ভারে থাকা ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে। এ ধরনের আক্রমণ ঠেকাতে শুধু শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার যথেষ্ট নয়; সার্ভারের সফটওয়্যারও নিরাপদ সংস্করণে হালনাগাদ রাখতে হয়।

আরও পড়ুন

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!

বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রান্সে স্থানীয় প্রশাসনের বেশ কিছু ওয়েবসাইট, নেদারল্যান্ডসে ডিজিটাল পরিচয় যাচাই সেবা ডিজিডি ও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট সাময়িকভাবে অফলাইনে রাখা হয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় থাকা প্রায় ৩৬ হাজার ৫০০টি ওয়েবসাইট পিএইচপি দিয়ে তৈরি নয়। ফলে পিএইচপির এই নির্দিষ্ট ত্রুটির কারণে এসব ওয়েবসাইট সরাসরি আক্রান্ত হওয়ার কথা নয়। তবে এর অর্থ এই নয় যে দেশের সব সরকারি ওয়েবসাইট ঝুঁকিমুক্ত।

এটুআইয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, আন্তর্জাতিক সতর্কতার পর তাঁদের সাইবার নিরাপত্তা দলকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে, যাতে সম্ভাব্য ঝুঁকি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। অন্যদিকে, জাতীয় পোর্টাল ব্যবস্থার বাইরে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে ওয়েবসাইট তৈরি করেছে। সেগুলোতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা যাচাই করা প্রয়োজন।

বেসরকারি খাতেও পিএইচপির ব্যাপক ব্যবহার রয়েছে। ওয়েবসাইট হোস্টিং প্রতিষ্ঠান লিমডা হোস্টের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জুনাইদ মিয়াজী প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রাহকদের প্রায় ৮০ শতাংশের ওয়েবসাইট পিএইচপিভিত্তিক। নিরাপত্তা ত্রুটির খবর পাওয়ার পর তাঁরা দ্রুত সার্ভারে সংশোধিত প্যাচ প্রয়োগ করেছেন। এখন পর্যন্ত তাঁদের ব্যবস্থায় এ ত্রুটির কারণে কোনো প্রভাব শনাক্ত হয়নি বলে জানান তিনি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ঝুঁকি মোকাবিলায় প্রথমেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সার্ভারে পিএইচপির কোন সংস্করণ ব্যবহার করা হচ্ছে, তার তালিকা তৈরি করতে হবে। ইন্টারনেটে সরাসরি উন্মুক্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণকারী সার্ভারগুলোকে অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা হালনাগাদ নিশ্চিত করতে হবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা প্রথম আলোকে বলেন, ঝুঁকিতে থাকা সার্ভারগুলো চিহ্নিত করে সংশোধিত সংস্করণে হালনাগাদ করা জরুরি। হালনাগাদ করার আগপর্যন্ত ফায়ারওয়াল ব্যবহার করে ঝুঁকি কমানোর চেষ্টা করা যেতে পারে। তবে এটি স্থায়ী সমাধান নয়। কোনো সার্ভার তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা সম্ভব না হলে সেটিকে সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেন তিনি।

এদিকে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টও এ বিষয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রথমে তাদের সার্ভার ও ওয়েবসাইটে কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তা শনাক্ত করতে হবে। এরপর ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করে সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেম ও পিএইচপি সংস্করণের উপযোগী নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করতে হবে।

তাৎক্ষণিকভাবে হালনাগাদ সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সার্ভারে ইন্টারনেট থেকে প্রবেশাধিকার সীমিত করা, নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে সংযোগের অনুমতি দেওয়া এবং সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণের মতো সাময়িক ব্যবস্থা নেওয়া যেতে পারে। হালনাগাদের পর সংশোধনটি কার্যকর হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

সব মিলিয়ে, জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের ওয়েবসাইটগুলো পিএইচপিনির্ভর না হওয়ায় একটি নির্দিষ্ট ঝুঁকি থেকে সেগুলো সুরক্ষিত থাকতে পারে। তবে দেশের সামগ্রিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের প্রযুক্তিগত কাঠামো যাচাই, দ্রুত নিরাপত্তা হালনাগাদ এবং নিয়মিত নজরদারি প্রয়োজন। কারণ, একটি ওয়েবসাইট নিরাপদ থাকলেই পুরো দেশের ডিজিটাল অবকাঠামো নিরাপদ—এমন নিশ্চয়তা দেওয়া যায় না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে
জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত তিনটি ফোর্সের…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের চেয়ে নিজের ও পরিবারের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। সোমবার বিকেলে…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!
বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই ব্যাট হাতে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি…
 ২৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজ নিজ বাড়ি…
 ২৪ নভেম্বর ২০২৬    রংপুর