প্রচ্ছদ    খেলাধুলা   ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়!

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়!

১৪ অক্টোবর ২০২৬ ০৫:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামে ম্যাচের শুরুতে কিছুটা ছন্দ হারালেও বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। তরুণ তারকা লামিন ইয়ামালের দারুণ নৈপুণ্যে মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্বাগতিক গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে দুই রাউন্ড শেষে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে, দুই ম্যাচেই পয়েন্ট হারিয়ে টেবিলের নিচের দিকে রয়েছে গালাতাসারাই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ডান প্রান্তে ইয়ামালকে কড়া পাহারায় রাখে স্বাগতিকদের রক্ষণভাগ। ফলে বাম প্রান্ত দিয়ে বেশি আক্রমণ গড়ে তোলে বার্সা।

আরও পড়ুন

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!

তবে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় গালাতাসারাই। দ্রুত পাল্টা আক্রমণে বাম প্রান্ত দিয়ে এগিয়ে যান রাফায়েল লেয়াও। পরে বক্সের প্রান্তে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে রুশ ফুটবলার আলেক্সেই বাতরাকভের নেওয়া শট বার্সেলোনার জোয়াও কানসেলোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে গালাতাসারাই। কর্নার থেকে ভিক্টর ওসিমেন হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এর আগে গোললাইন পেরিয়ে বল জালে পাঠিয়েছিলেন বারিস ইলমাজ।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা। বক্সের সামনে ইয়ামাল পড়ে গেলে বল চলে যায় ডেভিনসন সানচেজের কাছে। তবে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। বল পেয়ে দানি ওলমো পাস দেন কানসেলোকে। সুযোগ কাজে লাগিয়ে গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের চিত্র বদলে দেন ইয়ামাল। প্রথমে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে গোলের সুযোগ তৈরি করে দিলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। তবে ৫০ মিনিটে ফারমিন লোপেজকে দারুণ এক ক্রস দেন ইয়ামাল। তাঁর বাড়ানো বলে হেড করে বার্সেলোনাকে এগিয়ে দেন লোপেজ।

এর তিন মিনিট পরই আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন ইয়ামাল। অল্প জায়গার মধ্যে তিনবার ভিন্ন কৌশলে তুরস্কের আন্তর্জাতিক ফুটবলার এরেন এলমালিকে পরাস্ত করে গর্ডনের উদ্দেশে বল বাড়িয়ে দেন তিনি। এবার আর ভুল করেননি ইংলিশ ফরোয়ার্ড। গোল করে বার্সেলোনার ব্যবধান বাড়ান গর্ডন।

ম্যাচের ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে ইয়ামাল পাস দেন বদলি হিসেবে নামা সেন্টার ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে। তিনি বল নিয়ন্ত্রণে নিতে না পারলেও তা চলে যায় করিম আদেয়েমির কাছে। জোরালো শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-১ করেন আদেয়েমি।

এর তিন মিনিট পর নিজেও গোল পেতে পারতেন ইয়ামাল। আলগা বলের নিয়ন্ত্রণ নিতে দ্রুত এগিয়ে গেলেও তাঁর শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

১৯ বছর বয়সী ইয়ামাল গোল না পেলেও পুরো ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে কিশোর বয়সে সবচেয়ে বেশি গোলের কিলিয়ান এমবাপ্পের রেকর্ডের আরও কাছে যাওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। তবে গোলের দেখা পাননি তিনি।

এরপরও বার্সেলোনার নেতৃত্বে ইয়ামালের গুরুত্ব আরও একবার স্পষ্ট হয়েছে। আগের রাউন্ডে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার পর মঙ্গলবার পেদ্রি মাঠ ছাড়লে আবারও অধিনায়কের আর্মব্যান্ড পরেন এই তরুণ তারকা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২!

অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২!
কুমিল্লার দাউদকান্দিতে একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে…
 ৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ধানমণ্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে!

ধানমণ্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে!
রাজধানীর ধানমণ্ডিতে একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৩৬ মিনিটের…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া হবে না, স্পষ্ট জানাল মালয়েশিয়া!

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া হবে না, স্পষ্ট জানাল মালয়েশিয়া!
ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া সরকার। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

পেট্রোবাংলার সতর্কবার্তা: চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ!

পেট্রোবাংলার সতর্কবার্তা: চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ!
আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে চায় পুলিশ!

তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে চায় পুলিশ!
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। মামলার তদন্তের স্বার্থে তাকে…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

মোবাইল কভারে লেখা ছিল ‘Death like autumn leaves’, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থী মাইশার!

মোবাইল কভারে লেখা ছিল ‘Death like autumn leaves’, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থী মাইশার!
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুশিফরাত। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে…
 ৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ!

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ!
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না’: মুক্তির পর আখতারুজ্জামান!

‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না’: মুক্তির পর আখতারুজ্জামান!
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তির পর তিনি বলেছেন, সত্য ও ন্যায়ের…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে, সরকারের প্রতি শফিকুর রহমানের হুঁশিয়ারি!

বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে, সরকারের প্রতি শফিকুর রহমানের হুঁশিয়ারি!
বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা!

শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা!
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই তারকার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন স্পিনার নাহিদা আক্তার। আগামী…
 ৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুতের…
 ৩ নভেম্বর ২০২৬    সারাদেশ