প্রচ্ছদ    রাজশাহী   এক সেট বই ভাগাভাগি করে...

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!

২ নভেম্বর ২০২৬ ০৭:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

একই দিনে পৃথিবীতে এসেছে দুই বোন। একসঙ্গে বেড়ে ওঠা, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা—এমনকি আর্থিক সংকটের কারণে ভাগাভাগি করে পড়েছেন একই সেট বই। নানা প্রতিকূলতা পেরিয়ে এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই জিপিএ-৫ অর্জন করেছেন রাজশাহীর চারঘাটের যমজ বোন আয়েশা আক্তার তোয়া ও খাদিজা আক্তার তানহা। তবে এমন সাফল্যের পরও তাঁদের উচ্চশিক্ষার খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।

তোয়া ও তানহা রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের তুফান আলী ও সালমা বেগম দম্পতির সন্তান। দুজনই সরদহ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের এমন অর্জনে পরিবারে আনন্দের পাশাপাশি দেখা দিয়েছে ভবিষ্যৎ পড়াশোনার ব্যয় নিয়ে অনিশ্চয়তা।

দুই বোনের বাবা তুফান আলী পেশায় একজন রডমিস্ত্রি। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। বাড়ির সামান্য ভিটা ছাড়া পরিবারের আর কোনো জমিজমা নেই। দিনমজুরির আয় দিয়েই সংসারের খরচ ও সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করতে হয় তাঁকে।

আরও পড়ুন

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

রোববার (২ নভেম্বর) আস্করপুর গ্রামে তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট মাটির ঘরেই পরিবারের সবার বসবাস। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন দুই বোন। তাঁদের স্বপ্ন, একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেওয়া। ভবিষ্যতে সরকারি কলেজের শিক্ষক হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করতে চান তাঁরা।

আয়েশা আক্তার তোয়া বলেন, পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় দুই বোন একই বই ভাগাভাগি করে পড়েছেন। স্কুল ও কলেজের শিক্ষকেরাও তাঁদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এখন তাঁদের ইচ্ছা, বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো বিষয়ে একসঙ্গে পড়াশোনা করা।

খাদিজা আক্তার তানহা জানান, ভবিষ্যতে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে সরকারি কলেজে শিক্ষকতা করতে চান তাঁরা। নানা প্রতিকূলতার মধ্যেও মা-বাবা তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই নিজেদের প্রতিষ্ঠিত করে মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়াতে চান দুই বোন।

তবে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মা সালমা বেগম। তিনি বলেন, দুই মেয়ে সব সময় একসঙ্গে পড়াশোনা করেছে এবং প্রতিটি শ্রেণিতেই ভালো ফল করেছে। এইচএসসিতেও দুজন জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই আনন্দিত। কিন্তু সংসারে স্বামীর উপার্জন ছাড়া আর কোনো আয় নেই। দৈনন্দিন খাবারের খরচ মেটাতেই আয়ের বেশির ভাগ অর্থ শেষ হয়ে যায়।

তিনি আরও বলেন, রাজশাহীর বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। এ কারণে মেয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছে। তবে ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষার ব্যয় কীভাবে বহন করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকা বাবা তুফান আলী মুঠোফোনে বলেন, রডমিস্ত্রির কাজ করে যা আয় করেন, তা দিয়েই সংসার ও মেয়েদের পড়াশোনার খরচ চালাতে হয়। মেয়েদের ভালো ফলাফলে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করেই পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর তিন মেয়েই তাঁর কাছে সমান আদরের। সন্তানদের পড়াশোনা যেন কোনো কারণে বন্ধ না হয়, সেটিই তাঁর একমাত্র চাওয়া।

সরদহ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সামসুল হক বলেন, তোয়া ও তানহা অত্যন্ত মেধাবী, নম্র ও বিনয়ী শিক্ষার্থী। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁদের এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণার উদাহরণ। সরকারি পর্যায় থেকে তাঁদের সহযোগিতা করা প্রয়োজন। কলেজ কর্তৃপক্ষও যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করবে।

অধ্যক্ষ আরও আশা প্রকাশ করেন, দুই বোনের অধ্যবসায় ও প্রচেষ্টা অব্যাহত থাকলে তাঁরা একদিন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত তিনটি ফোর্সের…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের চেয়ে নিজের ও পরিবারের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!
বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই ব্যাট হাতে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি…
 ২৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

আওয়ামী লীগ এখন হিডেন কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ এখন হিডেন কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগের বিরুদ্ধে গোপনে ভিডিও তৈরি করে বিদেশে প্রচারণা চালানো, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ফাটল!

কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ফাটল!
শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে…
 ২৪ নভেম্বর ২০২৬    ঢাকা

বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী!

বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী!
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়