প্রচ্ছদ    রাজশাহী   বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার...

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

২১ নভেম্বর ২০২৬ ০১:১৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

​বগুড়া প্রতিনিধি:
উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা।

​শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া শহরের আলতাফ আলী মার্কেটস্থ হোটেল ৭১ ইন-এ ‘সবার জন্য বাংলাদেশ’, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘সবার জন্য বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ। জেলা কো-অর্ডিনেটর রায়হানুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালজার রহমান সাবু।

আরও পড়ুন

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

​অনুষ্ঠানের শুরুতে ‘উগ্রবাদের কবলে বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং ঢাকায় অনুষ্ঠিত পূর্ববর্তী কর্মসূচির সংবাদ প্রতিবেদন তুলে ধরা হয়। এতে সাম্প্রতিক সময়ের উগ্রবাদ, মব সন্ত্রাস ও সামাজিক বিভাজনের নানামুখী নেতিবাচক দিক ফুটে ওঠে।

​প্রধান আলোচকের বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, একটি মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সমাজ থেকে সব ধরনের বিদ্বেষ ও উগ্রবাদ নির্মূল করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।

​স্বাগত বক্তব্যে রায়হানুল ইসলাম বলেন, একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গঠনে মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

​মুক্ত আলোচনায় অংশ নিয়ে বগুড়ার আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ বর্তমান সময়ের একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এ ব্যাধি নিরসনে ‘সবার জন্য বাংলাদেশ’-এর এই উদ্যোগ সময়োপযোগী।

​সভার দ্বিতীয় পর্বে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট বগুড়া জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে লায়ন আতিকুর রহমান মিঠুকে আহ্বায়ক এবং রায়হানুল ইসলামকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল হোসেন, চন্দন চক্রবর্তী, আমির খসরু সেলিম ও জাহিদুর রহমান মুক্তা।

​সভায় উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
​বগুড়া প্রতিনিধি:উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক…
 ২১ নভেম্বর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কাউনিয়ার জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (গেজেট নম্বর ১১৬৩) অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে শরীরে ছররা গুলি নিয়ে শুক্রবার…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি
৭৬ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মব্যস্ততা ও শারীরিক সক্ষমতা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পেছনে যোগব্যায়ামের পাশাপাশি রয়েছে তার…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিস্টরা…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!
নিজের বিয়ের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। সান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিয়েছেন…
 ২১ নভেম্বর ২০২৬    খেলাধুলা