কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বানকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই খেলার আয়োজন করা হয়।
শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল-মাসুদ সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ-তাড়াইল নির্বাচনী এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ অ্যাডভোকেট জালাল মো. গাউস।
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান সিকদার দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, সাংগঠনিক সম্পাদক ও জয়কা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন, উপজেলা যুবদল নেতা মো. মাফুজুর রহমান মাফুজ ও রাসেল এবং সমাজসেবক আলমুনিরা ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারের এমডি হাজী মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের নেতা ও জুলাই যোদ্ধা রকি ভূঁইয়া এবং ছাত্রনেতা মো. রাজিব ভূঁইয়া। এটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম।
খেলা দেখতে মাঠে ব্যাপক দর্শক সমাগম ঘটে, যা শুধু দক্ষিণ অঞ্চল নয়, পুরো উপজেলাব্যাপী উৎসবের আমেজ তৈরি করে।
















