সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার উত্তর কলমা ছোটবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আরিফ হোসেন সাভার মডেল থানার উত্তর কলমা ছোটবাগ এলাকার মৃত আমসু কালু ও জয়নব বানুর ছেলে।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ও ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে সাভারের উত্তর কলমা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

পুলিশ আরও জানায়, গ্রেফতার আরিফের বিরুদ্ধে আগে থেকেই অপর একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

















