ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে গুলশান থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।
আরও পড়ুন
পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!

তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
















