ঢাকা প্রতিনিধি:
ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন নিউমার্কেট থানার সদস্যসচিব কে এম চঞ্চলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
একই বিজ্ঞপ্তিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক হলুদ এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম নয়নের বহিষ্কারাদেশও প্রত্যাহার করে তাদের স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

















