পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে!

রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
















