প্রচ্ছদ    ময়মনসিংহ   বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা...

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

১৮ অক্টোবর ২০২৬ ০৭:১৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে আসবেন না। মায়ের চোখের জল দেখে নিজের মতো করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে সে। অথচ যে বয়সে বাবার কোলে চড়ে বেড়ানোর কথা, সেই বয়সেই বাবাকে হারিয়ে মাকেই সান্ত্বনা দিতে হচ্ছে শিশুটিকে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে গ্রামের বাড়িতে দেখা যায় এমন হৃদয়বিদারক দৃশ্য। মেয়ের মুখে এমন কথা শুনে কান্না ধরে রাখতে পারেননি সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তিনি। ছোট ছেলে আইয়ান সাফয়ানের বয়স মাত্র দেড় বছর। বাবার মৃত্যুর অর্থ বোঝার বয়স হয়নি তারও। দুই দিন ধরে বাবাকে কাছে না পেয়ে কিছুক্ষণ পরপর কেঁদে উঠছে সে।

আনন্দিতা বলেন, মেয়ের মুখে এসব কথা শুনলে তাঁর বুক ফেটে যায়। বাবা আর ফিরবেন না, তা বোঝার মতো বয়স এখনো হয়নি প্রান্থির। মেয়ের কথা শুনে তাঁর কান্না আরও বেড়ে যায়। স্বামীকে হারানোর শোকের পাশাপাশি দুই সন্তানকে কীভাবে বড় করবেন, সেই চিন্তাও তাঁকে তাড়া করছে।

আরও পড়ুন

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামী আমার কাছে সুপারম্যান ছিলেন। তাঁকে অন্যরা কীভাবে মূল্যায়ন করত, তা জানি না। তবে তিনি আমার কাছে সব সময়ই সুপারহিরো হয়ে থাকবেন।’

স্বামীর সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করে আনন্দিতা জানান, বিয়ের পর থেকে এক রাতও তাঁকে ছাড়া থাকতে পারতেন না আলিফ। প্রতিদিন নিজের হাতে স্ত্রীকে খাবার খাইয়ে দিতেন। তাঁর পড়াশোনা শেষ করে নার্সিং পাস করার পেছনেও স্বামীর বড় অবদান ছিল। এমনকি তাঁর চাকরির ব্যবস্থাও করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন আলিফ।

ঢাকা কিংবা সিলেটে চাকরি হলে স্বামী-সন্তান নিয়ে দুর্গাপুর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু আলিফের মৃত্যুতে সেই স্বপ্ন আর পূরণ হলো না। এখন স্বামী হত্যার বিচার চাওয়ার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আনন্দিতা। তাঁর দাবি, যারা তাঁর সন্তানদের বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

আলিফের বড় বোন কল্পনা আক্তারও হত্যাকারীদের বিচারের পাশাপাশি তাঁর ভাবির কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, আনন্দিতার পড়াশোনা ও নার্সিংয়ের যোগ্যতা কাজে লাগিয়ে চাকরির ব্যবস্থা করা হলে দুই সন্তানকে বড় করে তোলা সহজ হবে। আলিফের শাশুড়ি শিলা রাংসাও মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। ছোট দুটি সন্তানকে নিয়ে কীভাবে মেয়ে জীবন চালাবেন, সেই প্রশ্ন তাঁরও।

সাংবাদিকতার কারণেই কি হত্যা?

আলিফের পরিবারের সদস্যদের ধারণা, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে লেখালেখির কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। স্ত্রী আনন্দিতা জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে আলিফ লিখতেন। বাসায় ফোনে কথা বলার সময় বিভিন্ন বিষয় নিয়ে তাঁর আলোচনা শুনতেন তিনি। সেসব কথাবার্তা থেকে বুঝতে পেরেছিলেন, আলিফকে অনেকে হুমকি দিতেন।

আলিফের বড় ভাই শহীদুল ইসলাম ফকিরের অভিযোগ, সীমান্ত এলাকার মাদক ও চোরাচালান, চাঁদাবাজি, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁর ভাইয়ের অনেক শত্রু তৈরি হয়েছিল। এসব কারণে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সদস্যদের সন্দেহ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি।

এক বছর আগেও হামলার শিকার হয়েছিলেন আলিফ

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন আলিফ। ওই সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়েছিল।

সেই ঘটনায় আলিফ বাদী হয়ে মামলা করেন। পুলিশ নাম উল্লেখ করা দুই আসামিকে গ্রেপ্তার করেছিল। তবে বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগের ঘটনার এক বছরের মাথায় এবার গুলিতে প্রাণ হারালেন আলিফ। ফলে আগের হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আলিফের চাচাশ্বশুর বিশু সাংমা জানান, ঘটনার সময় তাঁরা বাড়ির বাইরে বসে গল্প করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে চায়ের দোকানের দিকে গিয়ে আলিফকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলায় দুজন গুলি চালিয়েছিলেন এবং আরও দুজন কাছাকাছি অবস্থান করছিলেন। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

ময়নাতদন্তে মিলেছে একাধিক গুলির আঘাত

নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের মর্গে আলিফের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ জানান, তাঁর বুকে তিনটি গুলির আঘাত ছিল। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং আরেকটি পিঠের ভেতরে আটকে ছিল।

এ ছাড়া কপালের ডান পাশ দিয়ে ঢুকে একটি গুলি মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। আরও দুটি গুলির আঘাত পাওয়া গেছে মাথার ওপরের অংশের চামড়া ও ডান কাঁধের পাশে। ক্ষতের ধরন বিশ্লেষণ করে চিকিৎসকের প্রাথমিক ধারণা, আলিফকে সামনের দিক থেকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল।

হত্যার বিচার নিয়ে উদ্বিগ্ন পরিবার

আলিফের শ্বশুরবাড়ির সদস্যদের অভিযোগ, দুর্গাপুরে অতীতের কয়েকটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাঁদের মধ্যে হতাশা রয়েছে। তাঁদের উল্লেখ করা ঘটনাগুলোর মধ্যে সোমেশ্বরী নদীর ঘাটে মজিবুর হত্যা, দুর্গাপুর বাজারে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং আদিবাসী নেতা ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যার ঘটনা রয়েছে।

এ অবস্থায় আলিফ হত্যার বিচারও দীর্ঘসূত্রতায় পড়বে কি না, তা নিয়ে শঙ্কিত তাঁর পরিবার। তাঁদের দাবি, হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মামলা হয়েছে, তদন্তে একাধিক সংস্থা

আলিফ হত্যার ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সাত থেকে আটজন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ খান জানান, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ, এসআরবিসহ একাধিক সংস্থা কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং আগের হামলার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

দুই শিশুকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ

কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে লুৎফুজ্জামান ফকির আলিফ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। অবসরের পর তিনি সাংবাদিকতায় যুক্ত হন। পরে দুর্গাপুরের তেলনজিয়ায় আনন্দিতা সাংমাকে বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন।

তিনি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম, অপরাধ, মাদক ও চোরাচালান নিয়ে লেখালেখি এবং ভিডিও প্রকাশ করতেন।

গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ। তাঁর মৃত্যুর পর স্ত্রী আনন্দিতা এখন দুই সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি। চার বছরের প্রান্থি এখনো বিশ্বাস করে, বাবা আকাশের তারা হয়ে গেছেন, একদিন ফিরে আসবেন। আর দেড় বছরের আইয়ান বাবাকে খুঁজে বারবার কেঁদে ওঠে।

কিন্তু যে মানুষটি স্ত্রীকে নিজের হাতে খাবার খাইয়ে দিতেন, সন্তানদের আদরে আগলে রাখতেন, তাঁর আর ফিরে আসার সুযোগ নেই। এখন পরিবারের একটাই প্রত্যাশা—আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের বিচার এবং তাঁর স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে কেন্দ্র করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ।…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!
রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি:ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!
সৈয়দ আরমান, চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
বিএনপিকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মন্তব্য করেছেন, অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুরুতে পাকিস্তানি কোনো অভিনেত্রীর অভিনয়ের গুঞ্জন শোনা…
 ১৯ নভেম্বর ২০২৬    বিনোদন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সতর্ক…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, ফুটবলবিশ্বে এমন আলোচনা দীর্ঘদিনের। এবার সেই প্রশ্নে নিজের পছন্দের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। মেসির বিদায়ী ম্যাচে…
 ১৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা