প্রচ্ছদ    আন্তর্জাতিক   ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়,...

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!

১৯ অক্টোবর ২০২৬ ০৩:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা টেনে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর ‘ভারত বাংলাদেশ নয়’ মন্তব্যের জবাবে থারুর বলেছেন, ভারত যেমন বাংলাদেশ নয়, তেমনি ফ্রান্সও নয়। তাঁর দাবি, বিরোধীরা সরকার পরিবর্তনের ষড়যন্ত্র নয়, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন।

সম্প্রতি ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ভিডিওতে কংগ্রেসপন্থী ও বিরোধী বিভিন্ন ব্যক্তির বক্তব্য তুলে ধরা হয়। তাঁদের মধ্যে ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ২৯ বছর বয়সী শিক্ষার্থী নেত্রী নেহা বোরা এবং জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ। ভিডিওতে তাঁদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শাসন পরিবর্তনের প্রসঙ্গ উঠে আসে।

ভিডিওটি শেয়ার করে রিজিজু লেখেন, যারা ক্ষমতা বা শাসন পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁদের বক্তব্য ভালোভাবে শুনতে হবে। তাঁর ভাষ্য, ‘ভারত কিন্তু বাংলাদেশ নয়।’ ভারতের তরুণ প্রজন্ম দেশ গড়তে চায়, ধ্বংস করতে নয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি খেলাধুলা, প্রযুক্তি ও নতুন উদ্যোগের মাধ্যমে ভারতীয় তরুণেরা বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করছেন বলে দাবি করেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

রিজিজুর মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেন, ‘ভারত যেমন বাংলাদেশ নয়, তেমনি ভারত ফ্রান্সও নয়।’ তাঁর মতে, বিভিন্ন দেশের পরিস্থিতির সঙ্গে ভারতের রাজনৈতিক পরিস্থিতির তুলনা টেনে বিতর্ক তৈরি করা খুব একটা প্রাসঙ্গিক নয়।

ফ্রান্সের প্রসঙ্গ টেনে থারুর বলেন, সেখানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অন্যান্য কারণে সহিংসতা, বাস ও থানায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। তবে তাঁরা কখনোই এ ধরনের সহিংসতাকে সমর্থন করেন না। বিরোধীরা শান্তিপূর্ণ প্রতিবাদের রাজনীতিতে বিশ্বাস করেন বলেও স্পষ্ট করেন তিনি।

‘শাসন পরিবর্তন’ শব্দটির ব্যাখ্যা নিয়েও আপত্তি জানান থারুর। তাঁর মতে, বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি না করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবির দিকে নজর দেওয়া প্রয়োজন।

থারুরের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের একটি অনিয়মিত, ত্রুটিপূর্ণ ও আংশিক বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অন্যায় হয়ে থাকলে তা দূর করার দাবিতেই বিরোধীরা আন্দোলন করছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি সম্পূর্ণ সাংবিধানিক অধিকার ও নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। এর সঙ্গে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন এই কংগ্রেস নেতা।

উল্লেখ্য, ভারতে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস, বাম দল ও ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি) যৌথভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ইস্যুতে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তবে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: এনডিটিভি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর