প্রচ্ছদ    রাজশাহী   রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা:...

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক

৭ অক্টোবর ২০২৬ ০৩:৪৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দেশজুড়ে এবং বিশ্বব্যাপী চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

আজ বুধবার (৭ অক্টোবর) সকালে হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অভিনব গুরুত্ব দিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. নিজাম উদ্দিন আরও বলেন, “সারা বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজছে। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনার প্রভাব আমাদের দেশেও এসে পড়ছে। অন্যদিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়েছে। এক ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মুসলিম বিশ্ব। আমাদের দেশকে নিয়েও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক অস্থিতিশীলতা যেমন দিন দিন বাড়ছে, তেমনি বিদেশি শক্তির আগ্রাসনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

আরও পড়ুন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

তিনি আরও বলেন, “শুধু তেল ও গ্যাসের দাম বাড়ায় আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। কোনো একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেলে আমাদের কী অবস্থা হবে, তা নিয়ে ভাবতে হবে। দেশকে যেকোনো সংকট থেকে রক্ষা করতে হলে হানাহানির রাজনীতি ও ধর্মীয় বিভাজনকে দূরে ঠেলে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।” এ সময় আল্লাহর হুকুমের ভিত্তিতে সবাইকে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তিনি।

হেযবুত তওহীদের কর্মীদের উদ্দেশ্যে মো. নিজাম উদ্দিন বলেন, “আল্লাহর বিধানের পক্ষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যেতে হবে। জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলেই চলমান অন্যায়-অশান্তি দূর হয়ে মানুষ প্রকৃত শান্তি ও নিরাপত্তা লাভ করবে।” এ প্রসঙ্গে তিনি রাসুলের যুগের শান্তিপূর্ণ সমাজব্যবস্থার উদাহরণ তুলে ধরেন।

সভায় রাজশাহী বিভাগে সংগঠনের চলমান কার্যক্রম আরও গতিশীল করা এবং সর্বস্তরের মানুষের কাছে সংগঠনের বক্তব্য ও মুক্তির বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. সাহারুল ইসলাম, রাজশাহী জেলা সভাপতি মো. আরিফুজ্জামান গালিব, নাটোর জেলা সভাপতি মো. আব্দুস সবুর খান, জয়পুরহাট জেলা সভাপতি মো. মাসুদ রানা চৌধুরী এবং বগুড়া জেলা সভাপতি সালজার রহমান সাবু, বিভাগীয় নারী সম্পাদক মোসা. নাইমা খাতুন, রাজশাহী জেলা নারী সম্পাদক মোসা. রোজিনা খাতুন প্রমুখ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:‘বি আ হ্যান্ড ওয়াশিং হিরো’ বা ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গাজীপুরের কালিয়াকৈরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বৃষ্টি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল
কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টায় এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক…
 ২০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায়…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!
বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থাকে…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর পক্ষে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি
‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গত ১৩ বছরে…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন…
 ২০ নভেম্বর ২০২৬    রাজধানী

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর দলের বিভিন্ন দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। বিশেষ করে দলে…
 ২০ নভেম্বর ২০২৬    খেলাধুলা