বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বগুড়া শহরের নারুলী হাইস্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও জিপি সাইফুল ইসলাম, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ বিএনপি, শ্রমিক দল ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতা এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জানাজায় জেলা ও শহর বিএনপি, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।
নবান্ন উৎসবে কালাইয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা, বিক্রির আশা দুই কোটি টাকা

শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে আব্দুল ওয়াদুদের অবদান স্মরণ করে দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

















