রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে বিমানবন্দরের গোলচত্বরে এ বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রাজধানীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে বিমানবন্দর এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা উড়ালসেতু থেকে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হননি।
আরও পড়ুন
৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী

এ ছাড়া রাজধানীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এসব ঘটনার বিস্তারিত তথ্য এবং জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
















