প্রচ্ছদ    রাজশাহী   শ্যালিকাকে বিয়ে করে সমালোচনায়, জাতির...

শ্যালিকাকে বিয়ে করে সমালোচনায়, জাতির কাছে ক্ষমা চেয়ে সিদ্ধান্ত জানালেন মাসুদ!

২৮ অক্টোবর ২০২৬ ০৮:৪৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন টিকটকার ও আইনজীবীর সহকারী মো. মাসুদ রানা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে দুই স্ত্রীকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসানে কী সিদ্ধান্ত নেবেন, তা লাইভে জানানোর কথা বলেছেন মাসুদ। এর আগে বিয়েকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে তাঁকে এলাকা ছাড়তে হয় বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে বহাল রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করাটা তাঁদের সবচেয়ে বড় ভুল ছিল। তাঁর দাবি, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর শ্যালিকাকে বিয়ে করলে হয়তো এ নিয়ে আইনি বা সামাজিক প্রশ্ন উঠত না। বিষয়টি আগে বুঝতে পারেননি বলেও জানান তিনি।

লাইভে নিজের ভুল স্বীকার করে মাসুদ বলেন, এমন সম্পর্ক সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম—এ বিষয়টি আগে বুঝতে পারলে তাঁরা কখনো এমন সিদ্ধান্ত নিতেন না। এ সময় হাত জোড় করে সবার কাছে ক্ষমা চান তিনি।

আরও পড়ুন

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি ও ভিডিও প্রচার বন্ধ করার অনুরোধ জানান মাসুদ রানা। দুই স্ত্রীর মধ্যে কাকে তালাক দেবেন, সেটিও লাইভে জানাবেন বলে উল্লেখ করেন তিনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী, তা তাঁর বক্তব্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এ বিয়েকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে মাসুদ রানাকে এলাকা ছাড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরাম গ্রামে তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তাঁর প্রথম স্ত্রী মৌসুমী (২৮) ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমার (২১) বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। এর আগে তিনি বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ রানা। পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর অনুমতি নিয়েই এ বিয়ে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিয়ের পর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে। এরপর থেকেই এ নিয়ে এলাকায় ও অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরিস্থিতির মধ্যে বদলগাছীতে ভাড়া বাসায় থাকতে না দেওয়ার হুমকি পাওয়ার অভিযোগ করেন মাসুদ রানা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসার মালামাল নিয়ে তিনি ও পূর্ণিমা বদলগাছী ছাড়েন। পরে তাঁরা মহাদেবপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। তাঁদের সঙ্গে প্রথম স্ত্রী মৌসুমীও ছিলেন বলে জানা গেছে।

তবে শ্বশুরবাড়ি এলাকায় গিয়েও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, এ ধরনের বিয়ে সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণেই তাঁরা মাসুদ রানাকে এলাকায় থাকতে দিতে চাননি বলে তাঁদের বক্তব্য।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনাটি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!
পানির ন্যায্য হিস্যা আদায়ে শুধু নরম সুরে কথা বলে লাভ নেই; এ জন্য আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ, রাজনৈতিক আন্দোলন ও কূটনৈতিক লড়াই গড়ে তুলতে হবে…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর মাসুদ রানাকে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত একটি উঠান বৈঠককে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা ও বৈঠক পণ্ড করে দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার বিকালে…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!
জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর অবদান নিয়ে প্রশ্ন…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে নির্ধারিত একটি জনসচেতনতামূলক উঠান বৈঠক স্থানীয় উগ্র গোষ্ঠীর বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র পরিচয়ে লোকজন…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে…
 ২৮ অক্টোবর ২০২৬    বরিশাল

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!
দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনাকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য জাপানিসহ তৃতীয় ভাষা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!
নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার তাড়াহুড়া করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে ধরা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাদের বিরুদ্ধে বিভাগীয়…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী
রাজনীতিতে কার ক্ষমতা বাড়ল বা কমল, তার চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!
জুবায়ের আহমেদ, স্টাফ রিপোর্টার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মসজিদের সভাপতি পদ নিয়ে বিরোধ, ৫ ঘরে আগুন!

মসজিদের সভাপতি পদ নিয়ে বিরোধ, ৫ ঘরে আগুন!
মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর)…
 ২৮ অক্টোবর ২০২৬    ঢাকা