প্রচ্ছদ    সারাদেশ   সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময়...

সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ অক্টোবর ২০২৬ ১০:৪৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

সিলেট প্রতিনিধি:
“আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় সিলেট জেলা প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিনিধি, বাউলশিল্পী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এসএম সামসুল হুদা, যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আয়শা খাতুন ও শফিকুল ইসলাম বিক্রমপুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নজরুল একাডেমির অধ্যক্ষ ও সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সভাপতি বিরহী কালা মিয়া, বাউলশিল্পী শাহারুল রেজা ও জয়নাল আবেদীন, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপংকর বংশ ভিক্ষু, সাংবাদিক মামুন হোসেন ও ছালেহ আহমদ হোসাইন, ব্যবসায়ী রেজাউল করিম, ইমাম রফিকুল ইসলাম, এবি পার্টির সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম, অ্যাডভোকেট অরূপ সেন বাপ্পী, সিডিসি সভাপতি মেলা বেগম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সিলেটের সংগীত সম্পাদক সন্দীপ দেব, হোমিও চিকিৎসক সুমন আহমেদ, হজরত শাহজালাল (রহ.) মাজার শরিফের খাদেম দেলোয়ার হোসেন এবং বেতারশিল্পী আব্দুল খালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বাংলাদেশ কোনো একক ধর্ম, বর্ণ বা গোষ্ঠীর নয়; এই দেশ সবার। ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় কিংবা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের মূল লক্ষ্য। সমাজ থেকে উগ্রতা, বৈষম্য, বিভেদ ও বিদ্বেষ দূর করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, অলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেটের রয়েছে দীর্ঘ আধ্যাত্মিক ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ ইতিহাস। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় অসহিষ্ণুতা, উগ্রতা এবং মাজার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনা এই সম্প্রীতির ঐতিহ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তারা বলেন, অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে নীরবতা উগ্রবাদী শক্তিকে উৎসাহিত করতে পারে। তাই সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। দেশের যেকোনো প্রান্তে কোনো ব্যক্তি কিংবা পরিবার বৈষম্য বা নির্যাতনের শিকার হলে দল-মত ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অরাজনৈতিকভাবে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। বিভাজন নয় ঐক্য, বিদ্বেষ নয় ভালোবাসা -এই চেতনাকে ধারণ করে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সংগঠন, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ জানান, অসাম্প্রদায়িক চেতনা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক মতবিনিময় কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে কেন্দ্র করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ।…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!
রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি:ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!
সৈয়দ আরমান, চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
বিএনপিকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মন্তব্য করেছেন, অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুরুতে পাকিস্তানি কোনো অভিনেত্রীর অভিনয়ের গুঞ্জন শোনা…
 ১৯ নভেম্বর ২০২৬    বিনোদন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সতর্ক…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, ফুটবলবিশ্বে এমন আলোচনা দীর্ঘদিনের। এবার সেই প্রশ্নে নিজের পছন্দের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। মেসির বিদায়ী ম্যাচে…
 ১৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা