কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আতশবাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) শিবেরবাজার বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালিবাজার এলাকায় যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের আতশবাজি জব্দ করা হয়।
ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার

এ ঘটনায় জব্দ করা চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
















