প্রচ্ছদ    খেলাধুলা   সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য...

সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না, গড়লেন জাতীয় রেকর্ড!

২৭ নভেম্বর ২০২৬ ০৪:৪৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের মাটিতে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে বাংলাদেশের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনে সুমাইয়া দেওয়ানের ব্রোঞ্জ জয়ের পর দ্বিতীয় দিনে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। নারীদের ট্রিপল জাম্পে মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হলেও নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন তিনি।

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্প ইভেন্টের ফাইনালে অংশ নেন স্বপ্না। সেখানে পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এই লাফের মধ্য দিয়ে নিজের আগের রেকর্ড ছাড়িয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশের এই অ্যাথলেট।

ফাইনালে স্বপ্নার পারফরম্যান্স ছিল ধারাবাহিক। প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার লাফান তিনি। তবে দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হিসেবে গণ্য হয়। শেষ পর্যন্ত পঞ্চম প্রচেষ্টার ১৩.২২ মিটার লাফই তাকে রৌপ্য পদক এনে দেয়।

আরও পড়ুন

ডারউইনের জয় এখন বাড়তি বোঝা, ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ!

ডারউইনের জয় এখন বাড়তি বোঝা, ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ!

এই ইভেন্টে মাত্র ০.০২ মিটার বেশি দূরত্ব অতিক্রম করে স্বর্ণপদক জিতেছেন ভারতের সাধনা রবি। নিজের ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে প্রথম স্থান নিশ্চিত করেন তিনি। অন্যদিকে ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্রীলঙ্কার এল এস ডব্লিউ আরাচ্চি।

এর আগে প্রতিযোগিতার প্রথম দিন নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। ফাইনালে তিনি ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। একই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হন।

১০০ মিটার স্প্রিন্টে ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি। ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক অর্জন করেন শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা।

সুমাইয়ার ব্রোঞ্জ ও স্বপ্নার রৌপ্য জয়ের মধ্য দিয়ে এবারের বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে বাংলাদেশের পদকসংখ্যা দাঁড়িয়েছে দুটি। প্রতিযোগিতাটি আজ শেষ হওয়ার কথা রয়েছে। শেষ দিনে আরও সাফল্যের প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অ্যাথলেটদের দিকে তাকিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে!

ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৬…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯!

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯!
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।…
 ২৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে সব জানাব, বিএনপি নেতাদের নাম ধরে বলব: আমির হামজা

প্রধানমন্ত্রীকে সব জানাব, বিএনপি নেতাদের নাম ধরে বলব: আমির হামজা
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি তুলে ধরার ঘোষণা দিয়েছেন…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি
সুনামগঞ্জ প্রতিনিধিদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ সীমান্তের সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে…
 ২৭ নভেম্বর ২০২৬    সারাদেশ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর!

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর!
বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

পঞ্চগড়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

পঞ্চগড়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বিদ্বেষমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে ‘আর…
 ২৭ নভেম্বর ২০২৬    রংপুর

জামালপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৫১ সদস্যের কমিটি ঘোষণা

জামালপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৫১ সদস্যের কমিটি ঘোষণা
বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ এবং নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার প্রত্যয়ে জামালপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ২৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

শরীয়তপুরে সুফি-সাধক ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা

শরীয়তপুরে সুফি-সাধক ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা
বিদ্বেষ ও বিভাজনের বিপরীতে সহাবস্থান, মানবিকতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে শরীয়তপুরে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার…
 ২৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ঠাকুরগাঁওয়ে ভিন্ন মত ও বিশ্বাসের সহাবস্থানে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

ঠাকুরগাঁওয়ে ভিন্ন মত ও বিশ্বাসের সহাবস্থানে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান
সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের টাটকা চাইনিজ…
 ২৭ নভেম্বর ২০২৬    রংপুর

ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে নতুন মূল্য ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা!

ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে নতুন মূল্য ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা!
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা…
 ২৭ নভেম্বর ২০২৬    অর্থনীতি

ডারউইনের জয় এখন বাড়তি বোঝা, ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ!

ডারউইনের জয় এখন বাড়তি বোঝা, ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ!
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক সেই জয়ের পর টানা ১০টি আন্তর্জাতিক ম্যাচে কোনো জয় পায়নি…
 ২৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা!

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা!
হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না, গড়লেন জাতীয় রেকর্ড!

সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না, গড়লেন জাতীয় রেকর্ড!
ভারতের মাটিতে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে বাংলাদেশের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনে সুমাইয়া দেওয়ানের ব্রোঞ্জ জয়ের পর দ্বিতীয় দিনে নতুন জাতীয় রেকর্ড…
 ২৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড
চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ মো. নোমান (৩০)…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে পরিস্থিতির উন্নয়নে স্থানীয়…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়