প্রচ্ছদ    সারাদেশ   খুলনায় চাকরি মেলায় পিছিয়ে পড়া...

খুলনায় চাকরি মেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩৫ জন চাকরি পেয়েছেন

১৯ নভেম্বর ২০২৩ ০৯:৪০ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:

খুলনা বিভাগীয় চাকরি মেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩৫ জন চাকরি পেয়েছেন। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

জানা যায়, মেলায় এসে চাকরির জন্য তাদের লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। এমনকি লিখিত পরীক্ষার ঝামেলাও ছিল না। কয়েক মিনিটের ভাইভায় সোনার হরিণ চাকরি পেয়ে তারা খুব আনন্দিত।

শনিবার (১৮ নভেম্বর) টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে দিনব্যাপী এ চাকরি মেলার আয়োজন করে নাগরিক উদ্যোগ। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।

আরও পড়ুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সুশীলনের প্রধান নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, জবঘর ২৪ ডট কম এর প্রধান নির্বাহী অদ্রিস দিপংকর ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের প্রোজেক্টের ম্যানেজার মাহেনুর আলম চৌধুরী।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ খুলনার সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১% পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলো তাদের আর্থ-সামাজিক অবস্থান এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হন। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনগ্রসরতার একটি অন্যতম প্রধান কারণ হলো অর্থনৈতিক পশ্চাৎপদতা। চাকরি মেলার মাধ্যমে আশা করি পিছিয়ে থাকা এসব জনগোষ্ঠীর শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হবে।

মেলা প্রসঙ্গে আয়োজক সংস্থা নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক চর্চা লাঘব এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় নাগরিক উদ্যোগ, ব্লাস্ট, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

এই প্রকল্পের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সঙ্গে এডভোকেসির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হলেও প্রশিক্ষণ শেষে তারা প্রয়োজনীয় অর্থ এবং সুযোগের অভাবে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বা কোনো মর্যাদাপূর্ণ পেশায় যেতে পারছে না। সুতরাং মর্যাদাপূর্ণ পেশায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ বিভাগীয় পর্যায়ে চেম্বার অব কমার্স ও যুব উন্নয়ন অধিদপ্তর এর সঙ্গে প্রতিনিয়ত এডভোকেসি করে চলেছে। ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’-এর নেতৃত্বে খুলনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবকদের জন্য দিনব্যাপী এ চাকরি-মেলা আয়োজন করা হয়েছে।

চাকরি মেলায় স্থানীয় এবং জাতীয় পর্যায়ের চাকরিদাতা ১৩টি ব্যবসায়ী এবং উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রায় ১০০ এর অধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

এছাড়া মেলায় বিভাগীয় কাউকে বাদ দিয়ে নয় জোটের সদস্যরা, প্রকল্পের অর্ন্তভুক্ত সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর সদস্যরা, ভলান্টিয়ার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণরাও অংশগ্রহণ করেন।

রয়্যাল মেশিনারি কর্পোরেশন লিমিটেড স্টলের ম্যানেজার ওহিদ খান বলেন, এ ধরণের মেলায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এখানে এসে আমরা আমাদের আধুনিক মেশিনারীজের সঅঙ্গে মেলায় আগতদের পরিচিত করাতে পারছি। মেলায় যারা চাকরি প্রত্যাশার জন্য আসছেন তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করব। আগামীতেও আমাদের প্রতিষ্ঠান এ ধরণের মেলায় অংশগ্রহণ করবে।

বিকেলে চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপপরিচালক মোস্তাক উদ্দীন, খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা উপপরিচালক হাসনা হেনা, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক মফিদুল ইসলাম টুটুল ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আনজুম নাহিদ চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে আয়োজক সংস্থা নাগরিক উদ্যোগের পক্ষে প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা