গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: তসলিম উদ্দিন।
বিভাগীয় সহকারী কো-অর্ডিনেটর আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামিম ও গাইবান্ধা জেলা কো-অর্ডিনেটর আকতার হোসেন খান ওপেল।
মুখ্য আলোচক তসলিম উদ্দিন বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।
মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের এ অগ্রযাত্রায় তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহরুল কাইয়ুম, বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি শফিউল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রজত কান্তি বর্মন।

সভায় বাসদ এর গাইবান্ধা জেলা আহবায়ক গোলাম রব্বানী, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সাদিকুল ইসলাম মুরাদ, নাট্যকার ও সমাজসেবক ইসমত আরা সন্ধ্যা, সংগীত শিক্ষক রবিউল ইসলাম রবি, পদক্ষেপের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল আলম রোমিও, জেলা জজ কোর্টের অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান খান, ফুলছড়ি উপজেলার গীতাঞ্জলি সংগঠনের সভাপতি নিহার রঞ্জন রায় নিরু,গাইবান্ধা ভাওয়াইয়া একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, গাইবান্ধা পুরাতন বাজার কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম রঞ্জু, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরবন শাখার সভাপতি নুর আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সোহরাব হোসেন সিরল, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তাজুল ইসলাম, গাইবান্ধা টিভির সাংবাদিক মোঃ রিপন হাসান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলছড়ি উপজেলা সভাপতি শ্রী হিমচন্দ্র বর্মন, ওপেন দ্যা বাইস্কোপ থিয়েটার এন্ড মিডিয়া পরিচালক ও নাট্যকার গণেশ প্রসাদ সাধন, রবিদাস ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বর্মন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক খিলন রবিদাস, ফুরফুরা দরবার শরীফের মো. মুন্নাফ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য মো: জারজিস আলম মঞ্জু,মফিজুল হক সাধু, তান্ত্রিক ওস্তাদ হাসু, ব্যবসায়ী শহীদুল ইসলাম মুকুল,হারুন অর রশিদ, শাহি নুরি বেগম, মোছা.নুরজাহান,সাংবাদিক মো. নাদিম হোসেন, নুরজাহান, মঞ্জুল সাধু, মো. ফিরোজ, এডভোকেট মো. আশরাফ আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

















