সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আজিমউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ ভিপি শহিদ।
কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল পাল, মোজাম্মেল হক, জুবায়ের সাদী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা প্রবীণদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সমাজে তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে একটি সুশৃঙ্খল এবং প্রগতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
















