প্রচ্ছদ    খেলাধুলা   মেসিকে বিদায় জানাতে জন্মশহর রোজারিওতে...

মেসিকে বিদায় জানাতে জন্মশহর রোজারিওতে ৩০ মিটারের ‘গ্রাসিয়াস’ জার্সি!

৬ অক্টোবর ২০২৬ ০৩:৪৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে আবেগে ভাসছে দেশটির ফুটবলপ্রেমীরা। জন্মশহর রোজারিওও ঘরের ছেলেকে বিদায় জানাতে নিয়েছে বিশেষ উদ্যোগ। ঐতিহাসিক ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে স্থাপন করা হয়েছে মেসির বিশেষ বিদায়ী জার্সির আদলে তৈরি ৩০ মিটার দীর্ঘ একটি বিশাল জার্সি। সেখানে ১০ নম্বরের ওপরে সোনালি অক্ষরে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’—অর্থাৎ কৃতজ্ঞতা।

রোজারিওর হাওয়া-জলে বেড়ে ওঠা মেসি দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে খেলেছেন। সেই বর্ণাঢ্য অধ্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তার বিদায়ী ম্যাচ ঘিরে এরই মধ্যে পুরো আর্জেন্টিনায় শুরু হয়েছে নানা আয়োজন।

মেসির জন্মশহর রোজারিওর ঐতিহাসিক ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে বিশেষ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে। ১৯৫৭ সালে আর্জেন্টিনার অন্যতম স্থপতি ম্যানুয়েল বেলগ্রানোর মৃত্যুর ১৩৭ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছিল এই স্মৃতিসৌধ।

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

সেই স্মৃতিসৌধের বেদিতে রাখা হয়েছে মেসির বিশাল জার্সিটি। ৩০ মিটার দীর্ঘ জার্সিটি তৈরি করা হয়েছে বিদায়ী ম্যাচে মেসি যে বিশেষ জার্সি পরবেন, তার আদলে। জার্সিতে রাখা হয়েছে মেসির আইকনিক ১০ নম্বর। তবে নম্বরটির ওপরে তার নামের পরিবর্তে বিশাল সোনালি অক্ষরে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’।

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের পথচলা স্মরণ করেই এমন শ্রদ্ধা জানিয়েছে রোজারিওবাসী। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৮ অ্যাসিস্টের পাশাপাশি বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের মতো সাফল্য এনে দেওয়া মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবেই এই আয়োজন।

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামেও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচের আগে ও পরে একাধিক শিল্পী পারফর্ম করবেন। মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণে তাকে দেওয়া হবে বিশেষ ফলক ও জার্সি। পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন স্ক্রিনে দেখানো হবে তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত নিয়ে তৈরি আবেগঘন ভিডিও।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্ল্যারিন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে বিশাল জার্সিটি স্থাপন করা হয়। মূল পতাকাস্তম্ভ ও চত্বরের মাঝের অংশে এটি স্থাপন করা হয়েছে। আয়োজনটিতে চারটি আলোর স্তম্ভ রাখা হয়েছে, যেগুলোর মাধ্যমে জার্সির ওপর ত্রিমাত্রিক আলো ও অডিওভিজ্যুয়াল প্রদর্শনী করা হবে। সেখানে আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হবে।

মেসিকে সম্মান জানাতে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘থ্যাংক ইউ ১০’ প্রচারণার অংশ হিসেবেও বিভিন্ন আয়োজন করা হয়েছে। রোজারিওর এই বিশাল জার্সি সেই আয়োজনেরই একটি অংশ।

বিদায়ী ম্যাচের আগে শেষবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলনও সেরে নিয়েছেন মেসি। এরপর নিজের নামে গড়ে ওঠা অনুশীলন চত্বরে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো, যেগুলো আমি জানি আমি মিস করব।’

মেসির বিদায় ঘিরে তাই শুধু মাঠেই নয়, তার জন্মশহর রোজারিও থেকেও উঠে আসছে আবেগ ও ভালোবাসার বার্তা—এক বিশাল জার্সিতে লেখা সেই একটি শব্দেই যার প্রকাশ, ‘গ্রাসিয়াস’।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়