প্রচ্ছদ    জাতীয়   বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও...

বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল!

২৫ অক্টোবর ২০২৬ ১২:১২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নেপালের ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি। ক্ষয়ক্ষতি কাটিয়ে বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে গত শুক্রবার সন্ধ্যা থেকে ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আবারও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো শুরু করেছে দেশটি। নতুন ব্যবস্থায় নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২৬ আগস্ট আকস্মিক বন্যায় দেশটির ত্রিশূলী ও চিলিম জলবিদ্যুৎকেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য নির্ধারিত এই কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ভারতের হরিয়ানা রাজ্যে নেপালের বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রেও।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দেওয়ার পর রপ্তানি পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক রহমান!

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক রহমান!

নতুন ব্যবস্থা অনুযায়ী, নেপালের ‘সোলু খোলা’ ও ‘কাবেলি বি-ওয়ান’ জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। অন্যদিকে, ভারতের হরিয়ানায় বিদ্যুৎ রপ্তানির জন্য নির্ধারণ করা হয়েছে ‘লোয়ার মোদি খোলা’ জলবিদ্যুৎকেন্দ্র।

বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের যাত্রা শুরু হয় ২০২৪ সালের ৩ অক্টোবর। ওই দিন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে পাঁচ বছরের একটি ঋতুভিত্তিক বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে নেপাল থেকে বাংলাদেশে দৈনিক ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে।

এদিকে, বিদ্যুৎ রপ্তানি থেকে নেপালের আয়ও বাড়ছে। এনইএর লোড ডেসপ্যাচ সেন্টারের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশটি ভারতে ৬৩৩ দশমিক ৯৮৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ বিক্রি করে ৫ দশমিক ৯২৫ বিলিয়ন নেপালি রুপি আয় করেছে। আগের বছরের একই সময়ে আয় ছিল ৪ দশমিক ৯৬৩ বিলিয়ন রুপি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ৯৬২ মিলিয়ন রুপি।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই নেপাল মোট ১৬ দশমিক ১৫১৩ বিলিয়ন নেপালি রুপির বিদ্যুৎ বিদেশে রপ্তানি করেছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের নীতি অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎই কেবল প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়। কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিকল্প উৎস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়াকে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘কার স্বামী পরীমনির জন্য বিমানে এত শিউলি ফুল পাঠালেন?’: জয়

‘কার স্বামী পরীমনির জন্য বিমানে এত শিউলি ফুল পাঠালেন?’: জয়
চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানযোগে শিউলি ফুল পাঠানোর ঘটনা নিয়ে রসিকতা করেছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। রহস্যময় উপহারদাতাকে নিয়ে তাঁর মজার ফেসবুক…
 ২৫ অক্টোবর ২০২৬    বিনোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক রহমান!

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক রহমান!
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আজ রোববার রাতে টোকিওর…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির!

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির!
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায়…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

‘অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই’, বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী

‘অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই’, বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার…
 ২৫ অক্টোবর ২০২৬    বিনোদন

নোয়াখালীতে সম্প্রীতি ও মাদকবিরোধী সচেতনতায় চল্লিশোর্ধ্বদের ফুটবল ম্যাচ

নোয়াখালীতে সম্প্রীতি ও মাদকবিরোধী সচেতনতায় চল্লিশোর্ধ্বদের ফুটবল ম্যাচ
নোয়াখালী প্রতিনিধি: সামাজিক সম্প্রীতি জোরদার ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়েছে চল্লিশোর্ধ্বদের প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের মানুষের মধ্যে…
 ২৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল!

বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল!
নেপালের ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি। ক্ষয়ক্ষতি কাটিয়ে বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে গত শুক্রবার সন্ধ্যা থেকে ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

মাদকে জড়িত ২৭ পুলিশ সদস্যকে দুই মাসে কারাগারে পাঠিয়েছি: আইজিপি

মাদকে জড়িত ২৭ পুলিশ সদস্যকে দুই মাসে কারাগারে পাঠিয়েছি: আইজিপি
মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে পুলিশের ২৭ কর্মকর্তা ও সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

টঙ্গীর শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

টঙ্গীর শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
গাজীপুরের টঙ্গীতে মাদরাসার এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় আবেগের বশবর্তী না হয়ে আইনি প্রক্রিয়ায় সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

৩৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল প্রযুক্তি, প্রয়াত চিন্ময়ানন্দের এআই অবতারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি!

৩৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল প্রযুক্তি, প্রয়াত চিন্ময়ানন্দের এআই অবতারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথা বলে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেছেন। নয়াদিল্লিতে ‘চিন্ময় অমৃত মহোৎসব’ বিশ্ব সম্মেলনের উদ্বোধনী…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

এনসিপির নারীশক্তির কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন!

এনসিপির নারীশক্তির কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্বর্ণের দামে টানা পতন, চার দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি!

স্বর্ণের দামে টানা পতন, চার দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি!
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার…
 ২৫ অক্টোবর ২০২৬    অর্থনীতি

টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ!

টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ!
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক মোসলেম আহমেদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে…
 ২৫ অক্টোবর ২০২৬    ঢাকা

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ!

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ!
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সাংস্কৃতিক কূটনীতি জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!
বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক চাপ, ব্যবসায় মন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে, তখন ব্যতিক্রমী নজির গড়েছে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!
জাতীয় সংসদ ও ক্ষমতাসীন বিএনপি সরকারকে নিয়ে নাহিদ ইসলামের মন্তব্যের পর তাঁর সংসদ সদস্য হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত