প্রচ্ছদ    বিনোদন   জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের...

জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা!

৩০ অক্টোবর ২০২৬ ০২:৫৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ ও তার স্ত্রী মোহনা রতলানীর ব্যক্তিগত জীবন বরাবরই থাকে প্রচারের আড়ালে। তবে বিশেষ উৎসব কিংবা পারিবারিক মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও ভাগ করে নেন তারা। এবার করওয়া চৌথ উপলক্ষে স্বামী জিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ ব্রত পালন করেছেন মোহনা। লাল পোশাকে পূজার আনুষ্ঠানিকতা থেকে শুরু করে চালুনির মধ্য দিয়ে চাঁদ ও স্বামীর মুখ দর্শন—সবকিছুই ধরা পড়েছে তার প্রকাশ করা একটি ভিডিওতে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে করওয়া চৌথ পালনের সেই ভিডিও প্রকাশ করেন জিৎ-পত্নী মোহনা। ভিডিওতে তাকে লাল সালোয়ার পরা এবং ওড়না দিয়ে মাথা ঢাকা অবস্থায় দেখা যায়। হাতে পূজার থালা নিয়ে প্রথমে চাঁদের উদ্দেশে জল অর্পণ করেন তিনি। এরপর ফুল দিয়ে পূজা সম্পন্ন করেন। পরে চালুনির মধ্যে প্রদীপ রেখে চাঁদ দর্শন করেন এবং সবশেষে সেই চালুনির মধ্য দিয়েই স্বামী জিতের মুখ দেখেন। স্বামীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রচলিত নিয়ম মেনেই ব্রত পালন করেন তিনি। ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও উৎসবের এই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতার স্ত্রী।

২০১১ সালে পরিবারের পছন্দে মোহনা রতলানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা জিৎ। ভারতের উত্তরপ্রদেশের লখনউ শহরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে কলকাতায় ফিরে আয়োজন করা হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনার। অভিনয়জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে জিতের নাম জড়িয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন তৈরি হলেও শেষ পর্যন্ত পরিবারের পছন্দ করা মোহনাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি।

আরও পড়ুন

রান্না জানেন, এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী!

রান্না জানেন, এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী!

দাম্পত্য জীবন নিয়ে একবার নিজেই মজার একটি অভিজ্ঞতা শেয়ার করেছিলেন জিৎ। রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে নিজের ও মোহনার সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন অভিনেতা। জিৎ জানান, প্রথম পরিচয়ের সময় তিনি মোহনাকে প্রশ্ন করেছিলেন, একজন জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা উচিত বলে তিনি মনে করেন। উত্তরে মোহনা নিজের পছন্দের বিষয়গুলো তুলে ধরেন। এরপর একই প্রশ্ন জিতের কাছে করা হলে তিনি জানান, তার একটাই চাওয়া—স্ত্রী যেন তাকে ভালোবাসেন। তার বিশ্বাস, পারস্পরিক ভালোবাসা থাকলে বাকি বিষয়গুলো সহজেই মানিয়ে নেওয়া সম্ভব।

২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ ও মোহনার সংসারে আসে তাদের প্রথম সন্তান। কন্যাসন্তানটির নাম রাখা হয় নবন্যা। এর প্রায় এক দশক পর, ২০২৩ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন মোহনা। তাদের পুত্রসন্তানের নাম রোনভ। বর্তমানে দুই সন্তানকে নিয়ে কলকাতায় সুখের সংসার করছেন এই তারকা দম্পতি।

এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন জিৎ। সর্বশেষ বড় পর্দায় তাকে দেখা গেছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায়। ভারতের স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে জিৎকে দেখা গেছে নয়টি ভিন্ন লুকে। মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের অন্যতম সদস্য অনন্ত সিংহের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে সিনেমাটিতে। প্রেক্ষাগৃহে টানা ৪২ দিনেরও বেশি সময় প্রদর্শিত হয়েছিল ছবিটি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির বক্স অফিস আয় ছিল প্রায় আড়াই কোটি থেকে তিন কোটি ২০ লাখ টাকা। ছবিতে জিতের অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: দ্য ওয়াল

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!
যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী তথ্য সরবরাহের নির্দেশ চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে হেরেছে সামাজিক যোগাযোগমাধ্যমের তিন বড় প্রতিষ্ঠান মেটা, টিকটক ও এক্স। প্রতিষ্ঠানগুলোর করা মামলা…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি
পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব যেন ভারতে না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ!

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ মাহমুদ!
আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা!

জিতের দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা!
টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ ও তার স্ত্রী মোহনা রতলানীর ব্যক্তিগত জীবন বরাবরই থাকে প্রচারের আড়ালে। তবে বিশেষ উৎসব কিংবা পারিবারিক মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি…
 ৩০ অক্টোবর ২০২৬    বিনোদন

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ২!

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ২!
পাবনার সদর উপজেলার সোনাপাতিল বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গোবিন্দপুর এলাকার সোনাপাতিল বিলে এ…
 ৩০ অক্টোবর ২০২৬    রাজশাহী

তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ উত্তোলনের অভিযোগ; উশু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে শোকজ

তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ উত্তোলনের অভিযোগ; উশু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে শোকজ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ দিলদার হাসান দিলু এবং কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তারা নিয়ম বহির্ভূতভাবে…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

যাত্রীভর্তি ৮ বগি রেখে ২ কিলোমিটার চলে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস!

যাত্রীভর্তি ৮ বগি রেখে ২ কিলোমিটার চলে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস!
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আটটি বগি বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে যায়। এ সময় ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে…
 ৩০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

জাপানের সঙ্গে ‘বিগ-বি’ আলোচনা, তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সঙ্গে ‘বিগ-বি’ আলোচনা, তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাপানের সঙ্গে ‘বিগ-বি’ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী!

‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী!
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার নিয়ে সৃষ্ট অস্পষ্টতা দূর করতে স্পষ্টীকরণ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব…
 ৩০ অক্টোবর ২০২৬    রাজশাহী

সাদুল্লাপুরে কয়েলের আগুনে পুড়ল গোয়ালঘর, দগ্ধ হয়ে গরুর মৃত্যু

সাদুল্লাপুরে কয়েলের আগুনে পুড়ল গোয়ালঘর, দগ্ধ হয়ে গরুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে সৃষ্ট আগুনে একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা একটি গরু দগ্ধ হয়ে মারা যায়।…
 ৩০ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় কবরস্থানে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষ, আহত ১

আশুলিয়ায় কবরস্থানে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষ, আহত ১
সাভার (ঢাকা) প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় দরগার পুকুরপাড় এলাকার একটি কবরস্থানে জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার মীর নামের…
 ৩০ অক্টোবর ২০২৬    ঢাকা

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ: নৌপুলিশ প্রধান

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ: নৌপুলিশ প্রধান
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এখনো মামলা করেনি তার পরিবার। তবে পরিবারের পক্ষ থেকে মামলা না করা হলে পুলিশ নিজেই…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহসিফের মৃত্যু: দীপের বক্তব্যে আশ্বস্ত নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না বাবা!

তাহসিফের মৃত্যু: দীপের বক্তব্যে আশ্বস্ত নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না বাবা!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। ঘটনার রাতে ধাওয়া খেয়ে তাহসিফের তুরাগ নদে ঝাঁপ দেওয়ার দাবি করেছেন…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক, আলোচনায় শিক্ষা ও পর্যটন!

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক, আলোচনায় শিক্ষা ও পর্যটন!
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ কাউন্সিল। বৈঠকে বাংলাদেশের শিক্ষা, ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, তরুণদের কর্মদক্ষতা উন্নয়ন এবং পর্যটন খাতের…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়