জাপানের সঙ্গে ‘বিগ-বি’ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা দলিল স্বাক্ষরের বিষয়টিও তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের বিভিন্ন খাত ও অন্যান্য বিষয় খতিয়ে দেখতে দ্রুতই বাংলাদেশে একটি অর্থনৈতিক মিশন পাঠাবে জাপান।
অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের উপস্থিতিতেই বাংলাদেশ তা করবে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে না বিএনপি সরকার।

















